আখাউড়ায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

news-image

আনোয়ার হোসেন উজ্জল,আখাউড়া :  ‘সবার জন্য টেকসই ও সমৃদ্ধ সমাজ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আখাউড়ায় ২৬তম আন্তর্জাতিক ও ১৯তম জাতীয় প্রতিবন্ধি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আখাউড়া প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে আজ রবিবার সকালে র‌্যালী, আলোচনা সভা ও বিনা মূল্যে হুইল চেয়ার বিতরণ হয়েছে।  কলেজপাড়াস্থ  সেবা কেন্দ্রের কার্যালয় থেকে একটি র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসসার মোহাম্মদ শামছুজ্জামান।

সেবা কেন্দ্রের কনসালট্যান্ট ডাঃ এ.এইচ. মামুন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ মো: জয়নাল আবেদীন, যুগ্ম আহবায়ক মো: সেলিম ভূইয়া, অধ্যাপক কামাল উদ্দিন, পৌর কাউন্সিলর মো: মন্তাজ মিয়া, মো: বাবুল মিয়া, সমাজ সেবক এস.এম. শাহজাদা খাদেম, আওয়ামীলীগ নেতা আব্দুল হালিম হেলাল, জাসদ নেতা জালাল উদ্দিন জাল প্রমুখ। পরে ১০ জন প্রতিবন্ধিকে বিনামূলে হুইল চেয়ার প্রদান করা হয়।
বক্তারা বলেন, প্রতিবন্ধিরা পরিবারের বোঝা নয়। প্রতিবন্ধিদেরকে অবহেলা না করে তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। চিকিৎসার পাশাপাশি আদর ্নহ দিয়ে তাদের যত্ন নিতে হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম