আইপিএল শুরু হচ্ছে এপ্রিলে

news-image

স্পোর্টস ডেস্ক : দলবদল শেষ। এবার বেজে উঠেছে ফ্র্যঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর দামামা।

আগামী ৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএলের ১০ম আসর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সেখানে আরো বলা হয়েছে বিসিসিআই ও আইপিএল আয়োজক কমিটি মিলে দ্রুতই এ ব্যপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। বিবৃতিতে আরো বলা হয়েছে, কমিটি অব এ্যাডমিনিস্ট্রেশন (সিওএ) ও বিসিসিআই কর্মকর্তারা মিলে চলতি বছরের আইপিএল সফলভাবে সম্পন্ন করার জন্য আলোচনায় বসেছিলেন। সেখানেই তারিখটি চূড়ান্ত করা হয়েছে। চলতি সব নিয়মই এবারও পর্যায়ক্রমে বহাল থাকবে বলে সিওএ নির্দেশ দিয়েছে।

বাংলাদেশ থেকে এবারও যথারীতি সাকিব আল হাসান খেলছেন কলকাতা নাইট রাইডার্সে। নাইট রাইডার্স এবারও তাকে ছেড়ে দেয়নি। অন্যদিকে গত আসরে চমক জাগানো ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানকেও রেখে দিয়েছে তার দল সানরাইজার্স হায়দরাবাদ।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ

নবীনগরে তিতাস নদীতে অভিযান, ৬টি ঘের উচ্ছেদ ও ২৫টি রিং জাল জব্দ

চলচ্চিত্র সংগঠনের নেতৃত্ব ছাড়ছেন জয় চৌধুরী

৯৪ বছর বয়সে বিশ্বকাপজয়ী দিনো সানির মৃত্যু

আওয়ামী লীগকে সহায়তা করলে স্থায়ী বহিষ্কার

ডিসেম্বরজুড়ে মাঠে থাকার নির্দেশ বিএনপির

মেধাবীদের দেশ ও মানুষের পাশে থাকার আহ্বান মাহ্দী আমিনের

বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইল সরকার

৫০ বছর পরও মানুষের হৃদয়ে অম্লান মওলানা ভাসানী

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

শিল্পাঞ্চলে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

শাহজালাল বিমানবন্দরে বসছে ২১০০ কিলোওয়াটের সোলার প্ল্যান্ট