আইপিএল থেকে বিদায়ের পথে কোহলির বাঙ্গালোর

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএলের এবারের আসর থেকে বিদায়ের পথে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের ৭ নম্বরে রয়েছে বাঙ্গালোর।

শনিবার রাইজিং পুনে সুপারজায়ান্টের বিপক্ষে ৬১ রানের বড় ব্যবধানে হেরেছে কোহলি বাহিনী।

পুনেতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৭ রান করে জায়ান্টরা।

দলের পক্ষে স্টিভ স্মিথ ৪৫, মনোজ তিওয়ারি ৪৪, ত্রিপাথি ৩৭ এবং মহেন্দ্র সিং ধোনি ২১ রান করেন।

জবাব দিতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৬ রান করে বাঙ্গালোর। অধিনায়ক কোহলি ছাড়া বাঙ্গালোরের আর কোনো ব্যাটসম্যান দুই অংকের ঘরে যেতে পারেননি। কোহলি ৫৫ রান করেন।

১০ ম্যাচে ৭টিতে হেরেছে বাঙ্গালোর। জয় ২টি। এক ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করতে হয় কোহলিদের। বাকি সবগুলো ম্যাচ জিতলেও প্লে অফ খেলতে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন