আইপিএলে সবচেয়ে বেশি দাম পেল বেন স্টোকস

news-image

 

স্পোর্টস ডেস্ক :আইপিএলের নিলামে সবচেয়ে দামি ক্রিকেটারের হিসেবে বেন স্টোকসের রেকর্ডটা গড়া হলো না । এবারের নিলামে বেন স্টোকসের দাম সাড়ে ১৪ কোটি রুপি। ইংলিশ এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে পুনে সুপারজায়ান্টস।

গতকাল পর্যন্ত রাইজিং পুণে সুপারজায়ান্টস, কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের দলে নেওয়ার চেষ্ঠা করা হয়েছিল। এদিকে যুবরাজকে কেনা হয়েছে ১৬ কোটি রুপি দিয়ে।

আইপিএলে অন্যানা ক্রিকেটারদের মধ্যে ইংলিশ ক্রিকেটার ইয়ন মর্গ্যানকে দু কোটি টাকা দিয়ে কিনেছে কিংস ইলেভেন পাঞ্জাব। দশম আইপিএল-এর নিলামের শুরুতেই চমক। ১৪.৫ কোটি টাকা দিয়ে ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসকে দলে নিল রাইজিং পুণে সুপারজায়ান্টস। আইপিএল-এর ইতিহাসে স্টোকসই সবচেয়ে দামী বিদেশি ক্রিকেটার। এর আগে এই রেকর্ড ছিল শেন ওয়াটসনের দখলে। তিনি ৯.৫ কোটি টাকা পেয়েছিলেন। আজ তাঁকে ছাপিয়ে গেলেন স্টোকস।
এই নিলামে দ্বিতীয় সর্বোচ্চ দর পেলেন টাইমাল মিলস। ইংল্যান্ডের এই ক্রিকেটারকে ১২ কোটি টাকায় কিনল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ট্রেন্ট বোল্টকে ৫ কোটি টাকা দিয়ে দলে নিল কলকাতা নাইট রাইডার্স। কাগিসো রাবাদাকে ৫ কোটি টাকা দিয়ে দলে নিল দিল্লি ডেয়ারডেভিলস।
গত আইপিএল-এ ৮.৫ কোটি দর পাওয়া পবন নেগিকে এবার মাত্র এক কোটি টাকা দিয়ে দলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অ্যাঞ্জেলো ম্যাথিউজকে দু কোটি টাকায় কিনল দিল্লি ডেয়ারডেভিলস। কোরে অ্যান্ডাহরসনকেও নিয়েছে দিল্লি। তাঁর দল এক কোটি টাকা। মিচেল জনসনকে দু কোটি টাকায় কিনল মুম্বই ইন্ডিয়ান্স। ৪.৫ কোটি টাকায় প্যাট কামিন্সকে কিনেছে দিল্লি ডেয়ারডেভিলস। ৩০ লাখ রুপিতে মোহাম্মদ নবীকে কিনল সানরাইজ।

অবিক্রিত খেলোয়াড়দের মধ্যে আছেন ইশান্ত শর্মা, ইমরান তাহির, প্রজ্ঞান ওঝা, ইশ সোধি, ব্র্যাড হগ, শন অ্যাবট, ক্রিস জর্দান, ইরফান পাঠান, রস টেলর, জেসন রয়, মার্টিন গাপটিল ও কাইল অ্যাবট।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ

নবীনগরে তিতাস নদীতে অভিযান, ৬টি ঘের উচ্ছেদ ও ২৫টি রিং জাল জব্দ

চলচ্চিত্র সংগঠনের নেতৃত্ব ছাড়ছেন জয় চৌধুরী

৯৪ বছর বয়সে বিশ্বকাপজয়ী দিনো সানির মৃত্যু

আওয়ামী লীগকে সহায়তা করলে স্থায়ী বহিষ্কার

ডিসেম্বরজুড়ে মাঠে থাকার নির্দেশ বিএনপির

মেধাবীদের দেশ ও মানুষের পাশে থাকার আহ্বান মাহ্দী আমিনের

বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইল সরকার

৫০ বছর পরও মানুষের হৃদয়ে অম্লান মওলানা ভাসানী

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

শিল্পাঞ্চলে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

শাহজালাল বিমানবন্দরে বসছে ২১০০ কিলোওয়াটের সোলার প্ল্যান্ট