আইএসের ৮০ কোটি ডলারের তহবিল ধ্বংস

isis_11201_1461746154আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক অভিযানে প্রায় ৮০ কোটি ডলারে তহবিল ধ্বংস হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট সামরিক কর্মকর্তারা। খবর বিবিসির।

ইরাকের বিভিন্ন এলাকায় আইএসের তহবিল রক্ষিত আছে এমন স্থাপনাগুলোতে বিমান হামলা চালিয়ে এই তহবিল ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন বাগদাদে অবস্থানকারী মার্কিন মেজর জেনারেল পিটার গার্স্টেন।

আইএসের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক অভিযান ও গোয়েন্দা কার্যক্রমের ডেপুটি কমান্ডার গার্স্টেন জানান, আইএসের তহবিল রক্ষিত ছিল এমন স্থাপনাগুলোতে ২০টিরও বেশি বিমান হামলা চালানো হয়েছে। হামলায় ইরাকের মসুলের একটি বাড়িতে ১৫ কোটি ডলার ধ্বংস হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নির্দিষ্ট এলাকায় চিহ্নিত স্থাপনাগুলোতেই কেবল হামলা চালানো হচ্ছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেন তিনি।

গার্স্টেন বলেন, অর্থ ধ্বংসের পরিমাণ সঠিকভাবে বলা সম্ভব নয়। তাই সংখ্যাটিকে ৫০ কোটি থেকে ৮০ কোটি ডলারের মধ্যে ধরা হয়েছে।

এদিকে তহবিল সংরক্ষণাগারে হামলার ঘটনায় জঙ্গি সংগঠনটির নতুন সদস্য সংগ্রহে ভাটা ও দলত্যাগের সংখ্যা বাড়ছে। তেলক্ষেত্র দখল ও দখলকৃত এলাকার বাসিন্দাদের ওপর করারোপ করার পর গেল বছর তারা ২০০ কোটি ডলারের একটি বাজেট অনুমোদন করেছিল।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম