আইএসের পরবর্তী টার্গেট পাকিস্তান!

 

আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) পরবর্তী টার্গেট পাকিস্তান বলে সতর্ক করে দিয়েছেন দেশটির বিরোধী দলীয় এক রাজনীতিক। রোববার দেশটির রাজনৈতিক দল পাকিস্তান আওয়ামী তেহরিকের (পিএটি) প্রধান ড. তাহিরুল কাদরি এ সতর্কতা দিয়েছেন।দেশটির নিস্তার পার্কে এক শান্তি সমাবেশে তিনি বলেন, সিরিয়া এবং ইরাকের পর আইএসের পরবর্তী টার্গেট পাকিস্তান। আইএস ধীরে ধীরে পাকিস্তানে পা রাখছে… প্রভাবও সম্প্রসারিত করছে।

 

32297-untitled-4
তাহিরুল কাদরি বলেছেন, দেশটিতে আইএস ইতোমধ্যে জঙ্গি কার্যক্রম শুরু করেছে। বিদেশিরা চান না পাকিস্তান সমৃদ্ধি লাভ করুক এবং তারা চরমপন্থার বিস্তারে ও অস্থিতিশীলতা তৈরিতে জড়িত।

তিনি বলন, আল কায়েদা এবং আইএসের মতবাদ প্রায় একই রকমের। মানসিকতাও এক; শুধুমাত্র নামেই পরিবর্তন। জঙ্গিবাদের গ্রহণযোগ্যতা দূর করতে হবে। পাকিস্তান সেনাবাহিনী এবং রাজনৈতিক দলগুলোকে তাদের কৌশলের বিষয়ে পুনরায় ভাবতে হবে।

এ জাতীয় আরও খবর

চলচ্চিত্র সংগঠনের নেতৃত্ব ছাড়ছেন জয় চৌধুরী

৯৪ বছর বয়সে বিশ্বকাপজয়ী দিনো সানির মৃত্যু

আওয়ামী লীগকে সহায়তা করলে স্থায়ী বহিষ্কার

ডিসেম্বরজুড়ে মাঠে থাকার নির্দেশ বিএনপির

মেধাবীদের দেশ ও মানুষের পাশে থাকার আহ্বান মাহ্দী আমিনের

বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইল সরকার

৫০ বছর পরও মানুষের হৃদয়ে অম্লান মওলানা ভাসানী

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

শিল্পাঞ্চলে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

শাহজালাল বিমানবন্দরে বসছে ২১০০ কিলোওয়াটের সোলার প্ল্যান্ট

সংকটের মুহূর্তে রান করাই আমার লক্ষ্য: লিটন

নেতানিয়াহুর বিরুদ্ধে গোপনে আরব দলগুলোর সহযোগিতা চাওয়ার অভিযোগ