অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে রোনালদোর অভিনয়

news-image

স্পোর্টস ডেস্ক : হলিউডের শক্তিমান অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জলির সঙ্গে অভিনয় করবেন ক্রিস্টিয়ানো রোনালদো। এ বিষয়ে তুরস্কের এক চিত্র পরিচালক তার সঙ্গে চুক্তি সেরেছেন। তুরস্কের বিখ্যাত চিত্র পরিচালক এইউপ দারলিক ‘হায়াত কপরুসু’ নামে একটি টিভি সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন। যাতে সিরিয়ার গৃহযুদ্ধে নির্যাতিত এক পরিবারের নিজ দেশ ছেড়ে পালানোর কষ্টকর ঘটনা রয়েছে। এছাড়া পরবর্তীতে শরণার্থী হিসেবে ওই পরিবারের নানা দুঃখ-কষ্টের কথা থাকবে সিরিজটিতে। ওই সিরিজে বিশ্বের নামিদামী অভিনেতা-অভিনেত্রীদের সমাবেশ ঘটাবেন পরিচালক। হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জলি তারমধ্যে অন্যতম। ওই সিরিজে রিয়াল মাদ্রিদের পর্তুুগজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদোও অভিনয় করবেন বলে জানালেন পরিচালক এইউপ দারলিক।

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে শেষ ষোলোর প্রথম লেগে নাপোলিকে রিয়াল মাদ্রিদ হারায় ৩-১ গোলে। ম্যাচটি পুরো ৯০ মিনিট খেলেন রোনালদো। ওই ম্যাচের পর ব্যবসায়িক কাজে তুরস্কে যান রোনালদো। তুরস্কের ফুটবল ফেডারেশনের সহায়তায় রোনালদো সে দেশে একটি শপিং মল খুলতে যাচ্ছেন। ওই সফরে পরিচালক দারলিকের সঙ্গে রোনালদোর চুক্তি হয়। এপ্রিলের প্রথম সপ্তাহে রোনালদো ও জোলিদের নিয়ে সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কে এই সিরিজের চিত্রধারণ হবে বলে জানালেন তিনি। এটা বাস্তবায়ন হলে রোনালদোকে প্রথম বড় পর্দায় অভিনয় করতে দেখা যাবে।

‘হায়ত কপরুসু’ সিরিজটি মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকার কয়েকটিদেশে প্রচারিত হবে। রোনালদোর অভিনয় নিয়ে পরিচালক বলেন, ‘আমরা এপ্রিলের শুরুতেই সিরিজটির চিত্র ধারন শুরু করবো। গৃহযুদ্ধের শারণে সিরিয়ার একটি পরিবারের নিজ দেশ থেকে পালানোর কষ্টকর একটি বিষয় তুলে ধরা হবে। এই সিরেজের জন্য আমি সারা বিশ্বের কয়েকজন নামিদামী অভিনয় শিল্পীকে বেছে নিয়েছি। ক্রিস্টিয়ানো রোনালদো, অ্যাঞ্জেলিনা জলি ও ন্যান্সি আজরাম এই সিরিজে অভিনয় করবেন।’

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ

নবীনগরে তিতাস নদীতে অভিযান, ৬টি ঘের উচ্ছেদ ও ২৫টি রিং জাল জব্দ

চলচ্চিত্র সংগঠনের নেতৃত্ব ছাড়ছেন জয় চৌধুরী

৯৪ বছর বয়সে বিশ্বকাপজয়ী দিনো সানির মৃত্যু

আওয়ামী লীগকে সহায়তা করলে স্থায়ী বহিষ্কার

ডিসেম্বরজুড়ে মাঠে থাকার নির্দেশ বিএনপির

মেধাবীদের দেশ ও মানুষের পাশে থাকার আহ্বান মাহ্দী আমিনের

বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইল সরকার

৫০ বছর পরও মানুষের হৃদয়ে অম্লান মওলানা ভাসানী

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

শিল্পাঞ্চলে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

শাহজালাল বিমানবন্দরে বসছে ২১০০ কিলোওয়াটের সোলার প্ল্যান্ট