অভিবাসন বিরোধী বিক্ষোভে উত্তাল কোলন

160109161754_cologne_water_cannon_640x360_afp_nocreditআন্তর্জাতিক ডেস্ক : জার্মানির কোলন শহরে অভিবাসন-বিরোধী বিরাট বিক্ষোভ চলার সময় জল কামান ব্যবহার করে প্রতিবাদকারীদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে কোলনের দাঙ্গা পুলিশ।

নববর্ষ উদযাপন উৎসবে কোলনে নারীদের উপরে যে ব্যাপক যৌন সন্ত্রাস চালানো হয়েছে এর প্রতিবাদে এখন কোলনে চলছে মুসলিম-বিদ্বেষী এবং অভিবাসন বিরোধী বিক্ষোভ।

তারই ধারাবাহিকতায় শনিবারেও ইসলাম বিরোধী পেজিটা মুভমেন্ট-এর নেতৃত্বে কোলনে অভিবাসন বিরোধী বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে।

জার্মান চ্যান্সেল আঙ্গেলা মের্কেল বলেছেন, যে সব অভিবাসী অপরাধ করবে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠিয়ে দেয়া হবে।

নববর্ষে যৌন হয়রানির ঘটনার পর বিক্ষোভ চলছে জার্মানির কোলন শহরে

শুধু তাই নয়, অপরাধীদের যেনো সহজেই নিজদেশে ফেরত পাঠানো যায় সেই বিষয়ে তারা প্রয়োজনে আইন সংশোধন করার কথা ভাবছে।

মিস মের্কেল বলেছেন, তার শরিক দলগুলোর সাথেও তিনি এই বিষয়ে আলোচনা করতে হবে এবং অভিবাসীদের নিজদেশে ফেরত পাঠানোর জন্য সংসদের অনুমোদন প্রয়োজন।

এই আঙ্গেলা মের্কেলই গত বছর ১০ লাখেরও বেশি শরণার্থীকে জার্মানিতে স্বাগত জানিয়েছিলেন।

যৌন হামলার ঘটনা নিয়ে আঙ্গেলা মের্কেলের ওপর চাপ বাড়ছিল।

আশ্রয়প্রার্থীরাই এসব হামলার পেছনে আছে বলে যে অভিযোগ করা হচ্ছে, তা আঙ্গেলা মের্কেলের পুরো অভিবাসন নীতিকেই প্রশ্নের মুখে ফেলে দেয়।

কোলনের রেল স্টেশনে পুলিশী পাহাড়া

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম