‘অপরাধ সংঘটনের জন্য আমেরিকা পাঠিয়েছে’

americaআন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ায় আটক মার্কিন এক ছাত্র স্বীকার করেছে যে, পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে অপরাধ সংঘটনের জন্য আমেরিকা তাকে অর্থ দেয়ার প্রস্তাব দিয়েছিল। ২১ বছর বয়সী ওট্টো ফ্রেডেরিক ওয়ার্মবিয়ার নামে এ ছাত্র গত জানুয়ারি মাসে উত্তরে কোরিয়ার নিরাপত্তা সংস্থার হাতে ধরে পড়ে।

সোমবার পিয়ংইয়ংয়ে এক সংবাদ সম্মেলনে ভার্জিনিয়া বিশ্ববিদ্য্যালয়ের আন্ডারগ্রাজুয়েটের ছাত্র ফ্রেডেরিক তার ভুল স্বীকার করেন এবং এজন্য তিনি ক্ষমা চেয়েছেন। তিনি জানিয়েছেন, হোটেলে থাকা অবস্থায় রাজনৈতিক স্লোগান সম্বলিত একটি ব্যানার চুরি করার চেষ্টা করেন তিনি। আমেরিকার একটি গির্জার জন্য তাকে ওই ব্যানার চুরি করতে উৎসাহিত করা হয় এবং এজন্য তাকে অর্থ দেয়া হবে বলে প্রস্তাব দেয়া হয়েছিল।

ফ্রেডেরিক জানান, “একটি গির্জা আমাকে উত্তর কোরিয়া থেকে গুরুত্বপূর্ণ স্লোগান চুরির জন্য বলেছে যাতে উত্তর কোরিয়ায় আদর্শগত ঐক্য বিনষ্ট হয় এবং বিনিময়ে ১০ হাজার ডলার দেয়ার প্রস্তাব দিয়েছিল।

আমিও ব্যানার চুরি করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। এখন আমি আমার অপরাধের জন্য উত্তর কোরিয়ার প্রতিটি মানুষের কাছে আমি ক্ষমা চাইছি।” নাম প্রকাশে অনিচ্ছুক উত্তর কোরিয়ার একজন কর্মকর্তা সিএনএন-কে এ কথা জানান। আই আর আই বি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম