অদ্বৈত মেলার শেষ দিন আজ

news-image

কালজয়ী উপন্যাস ‘তিতাস এক নদীর নাম’র লেখক অদ্বৈত মল্লবর্মণ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় চলছে তিনদিন ব্যাপী অদ্বৈত মেলা। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস আবৃত্তি সংগঠনের উদ্যোগে শহরের ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার সকালে মেলার শেষ দিনে সকালের পর্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলমগীর কবির।

তিতাস আবৃত্তি সংগঠনের উপদেষ্টা দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি। পরে আলোচনা শেষে শুরু হয় লোকগান প্রতিযোগিতা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অদ্বৈত মল্লবর্মণ তার কালজয়ী উপন্যাস তিতাস একটি নদীর নাম’র মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে সারাবিশ্বে পরিচিতি দিয়েছেন। আমাদের বেশি করে অদ্বৈত মল্লবর্মণকে নিয়ে চর্চা করতে হবে। তাহলেই আমারা সমৃদ্ধ হতে পারব।

 

jagonews24.com

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম