শ্রমিক আন্দোলনে অস্থিরতা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : শ্রমিক আন্দোলনের আড়ালে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেন, একটি পক্ষ ভিন্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে শ্রমিক আন্দোলনকে ব্যবহার করে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে।
সোমবার (২ নভেম্বর) বেলা ১১টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পোশাকশিল্পের মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিক আন্দোলনের নামে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে কিংবা আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়াবে, তাদের কঠোরভাবে মোকাবিলা করা হবে। সাম্প্রতিক অস্থিরতার পেছনে প্রকৃত শ্রমিকদের বাইরের কিছু পক্ষের সংশ্লিষ্টতা রয়েছে বলেও দাবি করেন তিনি।
বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো চালুর বিষয়ে মালিকদের সহযোগিতা চেয়েছেন জানিয়ে তিনি বলেন, শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করে কারখানা খুলে দেওয়ার উদ্যোগ নিতে হবে। যেসব প্রতিষ্ঠান বন্ধ থাকবে, সেগুলোর তালিকাও সরকারকে দিতে হবে।
তিনি আরও জানান, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ছয় সদস্যের নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে। শিগগিরই বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে নির্ধারিত সময়ের মধ্যে নতুন মজুরি কাঠামো ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বৈঠকে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
উল্লেখ্য, পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানী ও আশপাশের শিল্পাঞ্চলে কয়েক দিন ধরে বিক্ষোভ চলছে। এ পরিস্থিতি নিরসনে সরকারের পক্ষ থেকে নতুন মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে

এ জাতীয় আরও খবর

ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশ্বে ২৫ কোটির বেশি মানুষ জানেন না তাঁদের ডায়াবেটিস আছে

বিশ্ববাজারে তুলার ঘাটতির শঙ্কা, বাড়তে পারে দাম

শীতের সবজিতে বাড়তি দাম, ছোলাও কেজিতে বেড়েছে ২০ টাকা

লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি

মৃত্যুর সাড়ে ৭ মাস পর সন্ত্রাসবিরোধী মামলার আসামি সামচু ঢালী

কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার পূর্বাভাসও: প্রতিমন্ত্রী

আদাবর থেকে যুবদল নেতা সজীব রানা আটক

হত্যার মামলায় জেল, সাত বছর পর জীবিত মিলল সেই নারী

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখলেন প্রধানমন্ত্রী

মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানালেন কামাল উদ্দিন

শ্রমিক অসন্তোষে বন্ধ ১৪৭ পোশাক কারখানা: বিজিএমইএ