মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম চালু

news-image

অনলাইন ডেস্ক : মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট প্রদর্শনের নিয়মে পরিবর্তন এনেছে সরকার। নতুন বিধি অনুযায়ী, এখন থেকে মোটরসাইকেলের সামনে এক লাইনে রেজিস্ট্রেশন নম্বর লেখার অনুমতি দিতে পারবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। পাশাপাশি বাইকের নকশা অনুযায়ী নম্বরপ্লেটের আকারেও ভিন্নতা রাখার সুযোগ থাকবে।
রোববার (১ নভেম্বর) প্রকাশিত সরকারি গেজেটে এ সংক্রান্ত সংশোধিত বিধিমালা জানানো হয়। গত ২৮ অক্টোবর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ক্ষমতাবলে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৩৬ বিধিতে পরিবর্তন আনা হয়েছে।
নতুন নিয়মে মোটরসাইকেলের সামনের রেজিস্ট্রেশন নম্বর এক লাইনে প্রদর্শনের পাশাপাশি একাধিক মাপের প্রতিফলক নম্বরপ্লেট ব্যবহারের অনুমোদন দিতে পারবে বিআরটিএ।
এ ছাড়া নম্বরপ্লেটের অক্ষরের উচ্চতা, জেলা বা অঞ্চলের নাম, যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষর, সংখ্যা ও হাইফেনের মধ্যবর্তী দূরত্বসহ বিভিন্ন নকশাগত বিষয় নির্ধারণের ক্ষমতাও দেওয়া হয়েছে সংস্থাটিকে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, সংশোধিত বিধিমালা অবিলম্বে কার্যকর হবে। ফলে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট তৈরিতে নতুন নিয়ম অনুসরণের সুযোগ তৈরি হলো।

 

এ জাতীয় আরও খবর

ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশ্বে ২৫ কোটির বেশি মানুষ জানেন না তাঁদের ডায়াবেটিস আছে

বিশ্ববাজারে তুলার ঘাটতির শঙ্কা, বাড়তে পারে দাম

শীতের সবজিতে বাড়তি দাম, ছোলাও কেজিতে বেড়েছে ২০ টাকা

লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি

মৃত্যুর সাড়ে ৭ মাস পর সন্ত্রাসবিরোধী মামলার আসামি সামচু ঢালী

কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার পূর্বাভাসও: প্রতিমন্ত্রী

আদাবর থেকে যুবদল নেতা সজীব রানা আটক

হত্যার মামলায় জেল, সাত বছর পর জীবিত মিলল সেই নারী

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখলেন প্রধানমন্ত্রী

মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানালেন কামাল উদ্দিন

শ্রমিক অসন্তোষে বন্ধ ১৪৭ পোশাক কারখানা: বিজিএমইএ