ব্রাহ্মণবাড়িয়া ৪৭ বোতল মাদক দ্রব্য (ইসকফ)সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

grafter-3ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আবদুর রব এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এসআই/মোঃ আবুল খায়ের, এসআই/কাজী মোঃ কামরুল ও সঙ্গীয় ফোর্সসহ-০৩/০৬/১৪ইং তারিখ অবৈধ মাদক দ্রব্য উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন পাওয়ার হাউজ রোডস্থ তোফায়েল আজম কিন্ডার গার্টেন এর সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী ১। লুৎফা বেগম (৪০), পিতা-মৃত আরফজ আলী, স্বামী-মোঃ হারুন মিয়া, সাং- নলগড়িয়া পূর্বপাড়া (বাচ্চু মেম্বারের বাড়ির পার্শ্বে), থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে ২৫ (পচিশ) বোতল ইসকফ এবং কাউতলী টু থানা ব্রীজ সড়কের সরকারী কলেজ হইতে অনুমান ২০০ গজ দক্ষিনে ডাক বাংলোর মোড় রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী ২। মর্জিনা বেগম (৪৫), পিতা-মৃত হযরত আলী, স্বামী-ফরিদ মিয়া, সাং-কাশিনগর দক্ষিণপাড়া, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে ২২ (বাইশ) বোতল ইসকফসহ গ্রেফতার করা হয়। উক্ত মাদক দ্রব্য উদ্ধার সংক্রান্তে অত্র থানায় ০২টি নিয়মিত মামলা রুজু করিয়া আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। তদপুরি অত্র থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশী অভিযান অব্যাহত আছে।

 

 

 

 

এ জাতীয় আরও খবর

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান

কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান