ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ মাদক নিরাময় চিকিৎসা কেন্দ্রের পরিচালক আটক

boletব্রাহ্মণবাড়িয়ায় ২৫ পিছ ইয়াবাসহ মাদক নিরাময় কেন্দ্র “প্রত্যাশা” এর প্রতিষ্ঠাতা পরিচালককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত শুক্রবার রাতে শহরের দক্ষিণ পৈরতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, শহরের কান্দিপাড়ার হারুন মিয়ার ছেলে আক্তার হোসেন (৩২) শহরতলী কান্দিপাড়ার মাহতাব মিয়ার ছেলে জামাল মিয়া(৪২) শহরের আলোচিত বুলেট হত্যা মামলার আসামী সোহাগ মিয়া (২৮) দক্ষিণ পৈরতলা আহাদ মিয়া ছেলে। পুলিশ জানায়, শুক্রবার রাতে বিশেষ অভিযানে তাদেরকে শহরের দক্ষিণ পৈরতলা এলাকা আটক করা হয়। পরে আটককৃতদের দেয়া তথ্য মতে, আক্তারের বাড়ি তল্লাসী করে এ মাদকগুলো উদ্ধার করা হয়। শনিবার তাদেরকে মাদক মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, আক্তার ও জামাল দুজনই শহরের আলোচিত বুলেট হত্যা মামলার আসামী।

এ জাতীয় আরও খবর

নবীনগরের লাপাং গ্রামে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিপুণ রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা

পিএইচপি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ডিএমডি হলেন ভিক্টর মহসিন

পড়াশোনার পাশাপাশি দক্ষতা ও খেলাধুলায় মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিএনপি নেতার অভিযোগ, ‘এখনো বিচার পাচ্ছি না’

ফরিদগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগের সিদ্ধান্ত

রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

জবিতে ছাত্রদল-ছাত্রশক্তির অভিযানে পাঁচ কর্মকর্তা আটক