ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

train_line_10773_2902বার্তা কক্ষঃ ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে আলাউদ্দিন মিয়া (৩৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তিতাস রেলসেতু সংলগ্ন কোড্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন জামালপুর জেলার বাসিন্দা। তিনি ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস দ্বিতীয় রেলসেতুতে নির্মাণ শ্রমিকের কাজ করতেন।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আমিন জানান, দুপুরে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই আলাউদ্দিনের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আলাউদ্দিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠায়।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান