পরিবেশ পদক পেলেন একেএম হানিফ

hanifবিনোদন ডেস্ক : সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও উপস্থাপক একেএম হানিফ (হানিফ সংকেত) পরিবেশগত শিক্ষা ও গণসচেতনতা সৃষ্টিতে অবদানের জন্য পরিবেশ পদক গ্রহণ করলেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে এই পদক তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ ও বনমন্ত্রী ড. আনোয়ার হোসেন মঞ্জু।
পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখায় যৌথভাবে পরিবেশ পদকে ভূষিত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধ্যাপক ড. খবির উদ্দিন। পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হিসেবে সৌর বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান রুরাল সার্ভিসেস ফাউন্ডেশনকেও (আরএসএফ) এ পদক দেয়া হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপন অভিযান-২০১৪ এর উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদফতর।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান