ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

ARREST_2540291bবার্তা কক্ষঃব্রাহ্মণবাড়িয়ায় কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মিলন মিয়া (২৭) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন এ রায় দেন। মিলন মিয়া জেলার বিজয়নগর উপজেলার বৈষ্ণবপুর গ্রামের মাসুদ মিয়ার ছেলে। মিলন বর্তমানে পলাতক রয়েছেন। আদালত সূত্রে জানা যায়, ২০০২ সালের ১৮ ফেব্রুয়ারি একই গ্রামের একটি মেয়েকে অপহরণ করে তিতাস নদীর পাড়ে নিয়ে ধর্ষণ করেন মিলন। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা হলে পুলিশ দীর্ঘ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার দুপুরে আদালত এ রায় দেন।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান