ডিসেম্বরে নির্ধারণ হবে পোশাকশ্রমিকদের নতুন মজুরি

news-image

নিজস্ব প্রতিবেদক : তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য নতুন সর্বনিম্ন মজুরি আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হতে যাচ্ছে। নতুন এই নির্ধারিত মজুরি আগামী বছরের জানুয়ারি থেকে কার্যকর করা হবে এবং শ্রমিকেরা জানুয়ারি মাসে ডিসেম্বরের বেতনের সঙ্গেই বর্ধিত এই নতুন মজুরি পাবেন। মালিক ও শ্রমিক উভয় পক্ষই এই সিদ্ধান্তের ওপর একমত হয়েছেন।

বুধবার সেগুনবাগিচায় নবগঠিত নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়।

এর আগে সকাল ১১টায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে চেয়ারম্যান ও সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমানের সভাপতিত্বে প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে পোশাকখাতের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের সার্বিক প্রক্রিয়া ও বাস্তবায়নের সময়সীমা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ডিসেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামো চূড়ান্ত করার বিষয়ে একমত হন শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা।

উল্লেখ্য, পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন ও অসন্তোষের ধারাবাহিকতায় গত ১ নভেম্বর সরকার মজুরি বোর্ড পুনর্গঠন করে এবং তৈরি পোশাক খাতের জন্য নতুন একটি মজুরি বোর্ড গঠন করে।

এদিকে সর্বনিম্ন মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকাসহ পার্শ্ববর্তী শিল্পাঞ্চলগুলোতে পোশাকশ্রমিকেরা তাদের আন্দোলন অব্যাহত রেখেছেন। বুধবারও ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধকে কেন্দ্র করে শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘাতের খবর পাওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

নবীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ ফের শুরু

অনেক কিছুই দেখলাম, একদিন সব সামনে আসবে: তানজিন তিশা

আফ্রিদির এক যুগের রেকর্ড ভেঙে দিলেন রোহিত

জামালপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৪, একই পরিবারের ৩ জন

তাহসিফ হত্যা মামলা : রিমান্ড শেষে কারাগারে দীপ

অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

অস্থিরতায় বিনিয়োগে পোশাকশিল্পে কোনো প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১৫