ডিএমপির অভিযানে ভুয়া সাংবাদিকদের ১৭ গাড়ি আটক

DMPরাজধানীতে ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার রাজধানীর মিরপুর এলাকায় মোটরসাইকেলে প্রেস লেখা গাড়ির বিরুদ্ধে প্রথম অভিযান শুরু হয়। এদিন ৩৩টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করে পুলিশ। পাশাপাশি ১৭টি গাড়ি আটক করা হয়।

গত মঙ্গলবার ডিএমপি কমিশনার বেনজীর আহমেদের ঘোষণার প্রেক্ষিতে এই অভিযান শুরু হয়। এই অভিযানে পুলিশকে সহায়তা করছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। ডিএমপি মিডিয়া সেন্টার থেকে জানানো হয়, শুক্রবার মিরপুর এলাকায় প্রেস স্টিকারযুক্ত মোটরসাইকেল পরীক্ষা করা হয়। এসময় শতাধিক মোটরসাইকেলের কাগজপত্র পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৩৩টি মোটরসাইকেলের চালকের বিরুদ্ধে মামলা করা হয়।

বৈধ কোনো কাগজপত্র না থাকায় ১৭টি গাড়ি আটক করা হয়।অভিযান ডিএমপির ট্রাফিক বিভাগ, মিরপুর বিভাগ, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ ও ক্র্যাব নেতাদের সমন্বয়ে পরিচালিত হয়। ডিএমপির পক্ষে ডিসি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস মাসুদুর রহমান, এডিসি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস মোহাম্মদ সাইদুর রহমান এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষে সভাপতি আখতারুজ্জামান লাভলু, সাধারণ সম্পাদক আবু সালেহ আকনসহ অন্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, রাজধানীতে নাম সর্বস্ব পত্রিকার সাংবাদিকরা চাঁদাবাজিসহ নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে।

যার কারণে মূলধারার সাংবাদিকরা প্রতিনিয়ত বিড়ম্বনার শিকার হচ্ছেন। এরই প্রেক্ষিতে গত মঙ্গলবার ক্রাইম রিপোর্টারদের সঙ্গে আলোচনা হয়। এতে সাংবাদিকরা ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে অভিযান চালাতে ডিএমপি কমিশনারকে অনুরোধ করেন। সাংবাদিকদের অনুরোধের প্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন কমিশনার।

 

 

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান