এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

news-image

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) প্রকাশ করা হবে। রোববার (২৪ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ফল প্রকাশের এ তারিখ নির্ধারণের বিষয়টি জানিয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার ২৯ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ফল প্রকাশের প্রক্রিয়া, ফল জানার পদ্ধতি এবং এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য আগামী ২৬ অক্টোবর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

এরআগে গত বছর ২০২৫ সালে সাধারণ শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ৪৭ হাজার ২৪২ জন। এরমধ্যে উত্তীর্ণ হন ৫ লাখ ৯৮ হাজার ১৬৬ জন। পাসের হার ছিল ৫৭ দশমিক ১২ শতাংশ। ছাত্রদের মধ্যে পাসের হার ৫২ দশমিক ১৭ শতাংশ এবং ছাত্রীদের মধ্যে পাসের হার ছিল ৬১ দশমিক ৪৫ শতাংশ।
গতবারের পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছিলেন ৬৩ হাজার ২১৯ জন পরীক্ষার্থী। মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেয়েছিলেন ৪ হাজার ২৬৮ জন শিক্ষার্থী ও কারিগরি বোর্ডে পেয়েছিলেন ১ হাজার ৬১০ জন।

এ জাতীয় আরও খবর

নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

নবীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ ফের শুরু

অনেক কিছুই দেখলাম, একদিন সব সামনে আসবে: তানজিন তিশা

আফ্রিদির এক যুগের রেকর্ড ভেঙে দিলেন রোহিত

জামালপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৪, একই পরিবারের ৩ জন

তাহসিফ হত্যা মামলা : রিমান্ড শেষে কারাগারে দীপ

অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

অস্থিরতায় বিনিয়োগে পোশাকশিল্পে কোনো প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১৫