বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ত্রাসী হুমকিতে লস অ্যাঞ্জলেসের সব স্কুল বন্ধ

news-image

অজ্ঞাতনামা সূত্র থেকে সন্ত্রাসী হামলার হুমকিতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সব স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। হুমকির বিষয়টিও খতিয়ে করে দেখা হচ্ছে। কর্মকর্তারা এখনো হামলার প্রকৃতি সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলেননি। শুধুমাত্র নিরাপত্তা হুমকির উল্লেখ করে শিক্ষার্থীদের বাড়িতে ফেরত পাঠানো হয়।

লস অ্যাঞ্জেলসে মোট ৯০০ স্কুল এবং ৬ লাখ ৪০ হাজার স্কুল শিক্ষার্থী রয়েছে। নিরাপত্তাবাহীনির সদস্যরা প্রতিটি স্কুলে তল্লাশি চালাচ্ছে। তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত স্কুলগুলো সব বন্ধ থাকবে।

লস অ্যাঞ্জেলেস স্কুল পুলিশ বিভাগের প্রধান স্টিভেন জিপারম্যান বলেন, ‘মঙ্গলবার সকালে আমরা আমাদের স্কুলগুলোর নিরাপত্তা সংশ্লিষ্ট একটি ইলেকট্রনিক হুমকি পাই। এর পরপরই আমরা সব স্কুল বন্ধ ঘোষণা করি। যতক্ষণ না আমরা নিশ্চিত হচ্ছি যে আমাদের স্কুল ক্যাম্পাসগুলো নিরাপদ ততক্ষণ সেগুলো বন্ধ থাকবে’। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের ৬০ মাইল পূর্বে সান বার্নার্ডিনোতে এক জঙ্গি দম্পতির সন্ত্রাসী হামলায় ১৪ জন নিহত হয়। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে