বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাস্তার ময়লা পরিষ্কারে নামলেন সূচি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের পর এবার হাতে গ্লাভস পরে রাস্তার ময়লা পরিষ্কারে নামলেন মিয়ানমারের নোবেলজয়ী রাজনীতিবিদ অং সান সু চি। আজ রোববার ৭০ বছর বয়সী সুচি তাঁর নিজের নির্বাচনী এলাকায় এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অংশ নেন। এ সময় তাঁকে নোংরা প্লাস্টিকের ব্যাগসহ বিভিন্ন আবর্জনা পরিষ্কার করতে দেখা গেছে বলে এক খবরে জানিয়েছে বিবিসি।

বিবিসি জানায়, মিয়ানমারে দেশজুড়ে পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে সু চি এই কাজে অংশ নেন। সম্প্রতি তিনি তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি বা এনএলডি থেকে নির্বাচিত এমপিদের এই রাস্তাঘাটের আবর্জনা পরিষ্কার করার নির্দেশ দিয়েছিলেন। সু চি বলেছেন, নিজের এলাকা পরিষ্কার রাখা এমপিদের দায়িত্ব।

গত মাসের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছে এনএলডি। ৮০ ভাগেরও বেশি আসনে জয়ী হয়েছে অং সান সু চির দল। এরপর শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তরের জন্য দেশটির বর্তমান সামরিক সরকার একটি কমিটি গঠন করেছে।

এ জাতীয় আরও খবর

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪

বিশেষ অভিযানে ১ লাখ ৪১ হাজারের বেশি গ্রেপ্তার

আগারগাঁওয়ে শুরু হচ্ছে হজ-ওমরাহ মেলা

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরকার ও বিএনপিতে রদবদলের আলোচনা

গ্যাস সংকটে দুর্ভোগে রাজধানীবাসী, চুলা ও সিএনজি দুই-ই বিপাকে

৯ জেলায় ঝড়ের সতর্কতা, ৬০ কিমি বেগে বাতাসের শঙ্কা