বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষের নির্ভয়ে মত প্রকাশের সুযোগ থাকতে হবে: শ্যাননকে খালেদা

news-image

বাংলাদেশের মানুষ ইচ্ছার প্রতিফলন ঘটানোর ও নির্ভয়ে মত প্রকাশের সুযোগ থাকতে হবে বলে ঢাকায় সফররত মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস শ্যাননকে জানিয়েছেন বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া।

সোমবার বেলা ১১টায় থমাস শ্যাননের নেতৃত্বে বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় খালেদা জিয়া এসব কথা বলেন।

মার্কিন প্রতিনিধিদলে আরো ছিলেন, দক্ষিণ এশিয়া বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী মনপ্রিত সিং আনন্দ এবং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

 ড. মঈন খান সাংবাদিকদের জানান যে, খালেদা জিয়া থমাস শ্যাননকে বলেছেন, বিএনপি উদার গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাসী। বিএনপি চায়, বাংলাদেশের মানুষ ইচ্ছার প্রতিফলন ঘটানোর সুযোগ পাক। নির্ভয়ে মত প্রকাশের সুযোগ তাদের জন্য থাকতে হবে।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলকে বিএনপির চেয়ারপারসন বলেন, সারা বিশ্বের মানুষ শান্তি চায়। আমরা মনে করি উদার গণতন্ত্র চর্চার মধ্য দিয়ে সেই শান্তি প্রতিষ্ঠা সম্ভব। সুষ্ঠু গণতন্ত্র চর্চাই কেবল অর্থনৈতিক উন্নয়নকে তরান্বিত করতে পারে।

এ ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা ও চর্চার মধ্য দিয়েই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক আরো জোরদার হবে বলেও থমাস শ্যাননের কাছে আশাবাদ ব্যক্ত করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

খালেদা জিয়ার বক্তব্যের প্রেক্ষিতে সফররত মার্কিন প্রতিনিধিদল কি বলেছেন সেটি জানা যায়নি।

এসময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ।

 শীর্ষ নিউজ

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা