বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কেটে বোমা হামলায় পাকিস্তানে ২৫ জন নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের মার্কেটে বোমা হামলা, নিহত ২৫রোববার পাকিস্তানের কুররাম এলাকার পারাচিনার শহরের একটি মার্কেটে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২৫ জন নিহত ও ৬২ জন আহত হয়েছে। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর ডননিউজ
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ৩৫ কিলোগ্রাম ওজনের বিস্ফোরক ডিভাইসের মাধ্যমে এ হামলা চালানো হয়। বিপুল সংখ্যক লোক যখন মার্কেটে পুরোনো পোশাক কেনাকাটা করছিল তখনই বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পর পুরো মার্কেট ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। বিস্ফোরণের পরপরই মার্কেটজুড়ে মানুষের দেহাবশেষ পড়ে থাকতে দেখা গেছে।
এদিকে এ হামলার দায় স্বীকার করেছে দু্টি সশস্ত্র সংগঠন। লস্কর-ই-জাংভি আল আলামি ও আনসারুল মুজাহেদীন উভয় দলই এ হামলা চালানোর দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে।
লস্কর-ই-জাংভি আল আলামি গ্রুপের পক্ষ থেকে বলা, শিয়া সম্প্রদায়ের লোকদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। কারণ, শিয়া সম্প্রদায়ের লোকেরা সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ ও ইরান সরকারকে সমর্থন দিচ্ছে।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে