সিরিয়ায় বিমান হামলায় নিহত ৪১

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে কয়েকটি স্থানে দেশটির সরকার ও রাশিয়ার বাহিনীর বিমান ও রকেট হামলায় কমপক্ষে ৪১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আড়াই শতাধিক মানুষ। 

স্থানীয় সময় রোববার এসব হামলা হয়। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে আলজাজিরার খবরে এ তথ্য জানানো হয়। 

দেশটির দুমা শহরের বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তা আহমদ আলজাজিরাকে  বলেন, ‘হামলায় শুধু দোমাতেই নয় শিশুসহ কমপক্ষে ৪১ বেসামরিক নাগরিক নিহত হয়। আহত হয় ২৫০ জন।’

‘দোমার আল-হোসেন আল বাসরি নামের একটি স্কুলকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে চার শিক্ষার্থীসহ ওই স্কুলের অধ্যক্ষ নিহত হয়েছেন। আহত শিক্ষার্থীদের পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হয়েছে’, যোগ করেন আহমদ।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, হামলায় ২৮ বেসামরিক নাগরিক নিহত হন। নিহতের সংখ্যা বাড়তে পারে। কারণ আহত ব্যক্তিদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

রোববার দুমার পাশাপাশি দামেস্কের উপকণ্ঠ সাকবাতেও হামলা চালায় সরকারি বাহিনী। 

গত শনিবার সিরিয়ার হোমস শহরে আত্মঘাতী বোমা হামলায় ১৬ জন নিহত হওয়ার একদিন পর সরকার এসব হামলা চালায়। ওই হামলার দায় স্বীকার করে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। 

এ জাতীয় আরও খবর

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় নির্ধারণ ১ লাখ ৫৪ হাজার টাকা