বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামিক রাষ্ট্র ঘোষণা গাম্বিয়াকে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকান দেশ গাম্বিয়াকে ইসলামিক রাষ্ট্র ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ইয়াইয়া জাম্মে। শুক্রবার রাজধানী বানজুল থেকে ১৫ কি.মি. দূরে ব্রুফুট গ্রামে এক রাজনৈতিক র‌্যালি শেষে তিনি এ ঘোষণা দেন। খবর আলজাজিরা।

দেশটির বেশিরভাগ নাগরিকের ধর্ম ইসলাম ও কলোনিজমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এক ঘোষণায় জাম্মে বলেন, গাম্বিয়ার মানুষ আর কলোনিয়াল উত্তরাধিকার চালিয়ে যেতে চায় না। তাই দেশের ধর্মীয় পরিচয় ও মূল্যবোধ বিবেচনায় আমি গাম্বিয়াকে ইসলামী রাষ্ট্র ঘোষণা করছি।
প্রসঙ্গত, ১৯৬৫ সালে বৃটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে গাম্বিয়া। দেশটির ৯০ শতাংশ মানুষ মুসলিম।
জাম্মে বলেন, দেশে বর্তমানে ৮ শতাংশ খ্রিষ্টান রয়েছে। মূলত দেশের সকল নাগরিক এবং অনাগরিকদের অধিকার সংরক্ষণ করা হবে।
এদিকে দেশটির ইসলামী বোর্ডের প্রধান ইমাম মোমোদু লামিন তুরে জানিয়েছেন, তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই এ ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট। তবে প্রেসিডেন্টের এমন ঘোষণার সমালোচনা করেছেন দেশটির বিরোধী ন্যাশনাল রিকনসিলিয়েশন পার্টির নেতা হামাত বাহ। তিনি বলেছেন, কোনো ধরনের গণভোট ছাড়াই এ ধরনের ঘোষণা গ্রহণযোগ্য নয়। কেননা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে গাম্বিয়া একটি সাংবিধানিক ধারা আছে।
জাম্মে সরকার মানবাধিকার লংঘনের জন্য নিয়মিত ব্রিটেন ও অন্যান্য পশ্চিমা শক্তির দেশগুলোর দ্বারা সমালোচিত হয়েছে। ১৯৯৪ সালে ক্ষমতা দখলের পর থেকে জাম্মে গাম্বিয়া শাসন করছে।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে