বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রিকেট বাংলাদেশকে নিয়ে গেছে অন্য রকম উচ্চতায়-মাহাবুবুল বারী চৌধুরী মন্টু

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু বলেছেন, ক্রিকেট একটি জনপ্রিয় খেলা। দিন দিন ক্রিকেট খেলা গ্রাম-গঞ্জে ব্যাপক প্রসার লাভ করেছে। ক্রিকেট বাংলাদেশকে নিয়ে গেছে অন্যরকম উচ্চতায়।
তিনি শনিবার সকালে সদর উপজেলার সুহিলপুর খেলার মাঠে মেজর (অবঃ) জহিরুল হক খান বীর প্রতিক স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
প্রত্যাশা যুব সংগঠনের উদ্যোগে সংগঠনের সভাপতি মোঃ ইয়াছিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহাবুবুল বারী চৌধুরী মন্টু আরো বলেন, সমাজকে মাদকমুক্ত করতে হলে খেলাধূলার কোন বিকল্প নেই। এজন্য গ্রামে গঞ্জে খেলাধূলার প্রসারে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, ছোট বেলা থেকে খেলাধূলার অভ্যেস করলে মানুষের মাঝে মানবিক গুণাবলী বিকশিত হয়। আজকে যারা ক্ষুদে ক্রিকেটার তাদের মধ্য থেকেই একদিন বিশ্বমানের খেলোয়াড় বেরিয়ে আসবে। যারা একদিন বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ একদিন ক্রিকেট বিশ্বকে নেতৃত্ব দিবে।
প্রত্যাশা যুব সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান টিটুর পরিচালনা উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক যায়যায়দিন’র জেলা প্রতিনিধি মোঃ বাহারুল ইসলাম মোল্লা, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ আবুল কাশেম, জেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি ও সুহিলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ূন কবীর খান, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবীর খান দুলাল ও আবদুর রশীদ ভূইয়া।
বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ মিছবাহুল হক, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য কাজী মুখলেছুর রহমান খোকন, সদর উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও ইউপি সদস্য মোঃ আজাদ হাজারী আঙ্গুর, কবি মোহাম্মদ ইদ্রিস, সদর উপজেলা আওয়ামী যুব লীগের সহ সম্পাদক বকুল মিয়া, যুবলীগ নেতা সুমন সিদ্দিকী, শরীফ মিয়া, জেলা ছাত্রলীগের অর্থ সম্পাদক সেলিম মোল্লা  প্রমুখ।
উদ্বোধনী খেলায় মুখোমুখী হয় খলাপাড়া ভাইকিংস বনাম সুহিলপুর ফ্রেন্ডসশীপ একাদশ। খেলায় ফ্রেন্ডসশীপ একাদশ জয়লাভ করে। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন আলমগীর হোসেন আলাল ও মোঃ সোহাগ মিয়া এবং ধারাভাষ্যে ছিলেন ভুলন সরকার ও শেখ আতিকুর রহমান। টুর্নামেন্টে ১২টি দল অংশ গ্রহণ করবে।