বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডোনাল্ড ট্রাম্পের সমালোচনায় সৌদি প্রিন্স

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মুসলিমদের যুক্তরাষ্ট্রে ঢোকা নিষিদ্ধ করার প্রস্তাব দেয়ায় এক বিত্তশালী সৌদি প্রিন্স ডোনাল্ড ট্রাম্পকে ‘যুক্তরাষ্ট্রের কলংক’ বলে বর্ণনা করেছেন।
 
প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাব দেয়ার পর থেকে বিশ্বজুড়ে তীব্র সমালোচনার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন।
 
সৌদি প্রিন্স আলওয়ালিদ বিন তালাল তার টুইটার একাউন্টে ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করে তাকে ‘আমেরিকার কলংক’ বলে মন্তব্য করেন। তিনি মিস্টার ট্রাম্পকে রিপাবলিকান প্রার্থী হওয়ার চেষ্টা বাদ দেয়ারও পরামর্শ দেন। কারণ তার মতে, ডোনাল্ড ট্রাম্প কখনোই নির্বাচনে জিততে পারবেন না।
 
উল্লেখ্য সৌদি রাজপরিবারের সদস্য প্রিন্স আলওয়ালিদ বিন তালাল আরব বিশ্বের সবচেয়ে বিত্তশালী ব্যক্তি। তিনি স্পষ্টভাষী হিসেবে পরিচিত।
 
তবে ডোনাল্ড ট্রাম্প সৌদি প্রিন্সের এই মন্তব্যের পাল্টা জবাব দিয়ে তাকে একজন ‘নির্বোধ ব্যক্তি’ বলে তিরস্কার করেছেন।
 
তিনি পাল্টা অভিযোগ করেছেন যে সৌদি প্রিন্স ‘বাবার টাকা’ ব্যবহার করে মার্কিন রাজনীতিকদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন।সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪

বিশেষ অভিযানে ১ লাখ ৪১ হাজারের বেশি গ্রেপ্তার

আগারগাঁওয়ে শুরু হচ্ছে হজ-ওমরাহ মেলা

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরকার ও বিএনপিতে রদবদলের আলোচনা

গ্যাস সংকটে দুর্ভোগে রাজধানীবাসী, চুলা ও সিএনজি দুই-ই বিপাকে