বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি: নিখোঁজ ৫

news-image

নারায়ণগঞ্জ সদরের আলীরটেক থেকে ডিগ্রীর চর ঘাটে বুড়িগঙ্গা নদী পারাপারের সময় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায়  ৫০/৬০ জন যাত্রী নিয়ে একটি কাঠের তৈরী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।শনিবার ভোরে নদীর মাঝখানে এ ঘটনা ঘটেছে।এ সময় ২০/২৫ জন যাত্রী নদীর তীরে উঠতে পেরেছে বলে জানিয়েছেন ওই ট্রলারের এক যাত্রী।ওই ট্রলারে থাকা লুৎফা বেগম জানান, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে সদরের আলীরটেক রাধানগর এলাকায় সোলেমান শাহ (লেংটার) মাজারে উরশে আসেন শুক্রবার।শনিবার ভোরে মাজার জিয়ারত শেষে বুড়িগঙ্গা নদী দিয়ে কাঠের তৈরী ট্রলারযোগে বাড়ি ফেরার পথে আলীরটেক এলাকা দিয়ে ডিগ্রীরচর ঘাটে আসার সময় মাঝ নদীতে সকাল ৭টায় ঢাকাগামী একটি লঞ্চের ধাক্কায় তাদের বহনকারী ট্রলারটি সঙ্গে সঙ্গে ডুবে যায়।লুৎফা বেগম আরো জানান, ওই ট্রলারে আমার স্বামী সেলিম খান, মেয়ে মৌসুমী, ছেলে ইমন, গানের মাস্টার সেলিমসহ ৫০/৬০ জন লোক ছিল। এর মধ্যে আমিসহ ২০/২৫ জন সাঁতার কেটে তীরে উঠতে পেরেছি।তিনি বলেন, আমার পরিবারের ৩ জনকে খুঁজে পাচ্ছিনা। আমাদের বাড়ি সিদ্ধিরগঞ্জ পুল এলাকায়।

এদিকে ঘটনাস্থলে থাকা সদর মডেল থানার এএসআই শাফিউল জানান, তবে তাদের মধ্যে থেকে ৫ জনের নাম পাওয়া গেছে। সদর থানা এলাকার ম-লপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছে। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ:সহ: পরিচালক বিম্মনি স্বর্মা জানান, ৭ সদস্যর একটি ডুবুরী দল উদ্ধার অভিযান চালাচ্ছে। 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে