,

কাবুলের কূটনৈতিক এলাকায় হামলা, তালেবানের দায় স্বীকার

news-image

কাবুলের কূটনৈতিক এলাকায় হামলা, তালেবানের দায় স্বীকার আফগানিস্তানের কাবুলের কূটনৈতিক জোনে হামলা চালিয়েছে তালেবান জঙ্গিরা। সেখানকার একটি বিদেশি অতিথিশালায় চালানো এ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ শনিবার বিবিসির এক খবরে বলা হয়েছে, স্পেনের দূতাবাসেও হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে খবর এলেও, স্প্যানিশ প্রধানমন্ত্রী সে তথ্য নাকচ করে দিয়েছেন। তবে হামলায় স্প্যানিশ দূতাবাসের একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানা গেছে।

তালেবান দাবি করেছেন, শহরের শেরপুর এলাকায় তারা একটি আত্মঘাতী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। আফগান পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, ওই এলাকায় এখনো তালেবান সদস্যরা লুকিয়ে রয়েছেন বলে ধারণা করছেন। তাদের সন্ধানে অভিযান শুরু করেছে বিশেষ বাহিনী। উল্লেখ্য, সম্প্রতি আফগানিস্তানের গুরুত্বপূর্ণ স্থানে তালেবান হামলা বেড়েছে। গত সমঙ্গলবারই কান্দাহার বিমানবন্দরে তালেবানের একটি হামলায় অন্তত ৫০জন নিহত হয়।
 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর