বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিমান হামলায় আইএসের অর্থপ্রধান ‘নিহত’

news-image

অান্তর্জাতিক ডেস্ক : জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কথিত অর্থ-বিষয়ক প্রধান যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহত হয়েছেন। মার্কিন সেনাবাহিনীর একজন মুখপাত্র এই তথ্য জানান।
আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি ওই বিমান হামলা হয়। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি মার্কিন সেনাবাহিনী। আইএসের অর্থপ্রধানের নাম বলা হচ্ছে মুওয়াফফাক মুস্তাফা মোহাম্মদ আল কারমৌশ ওরফে আবু সালেহ। তিনি ছাড়াও সংগঠনটির আরও দুই জ্যেষ্ঠ নেতা বিমান হামলায় নিহত হয়েছেন। তাঁরা হলেন—আবু মারিয়াম ও আবু ওয়াকম্যান আল তিউনিস। 
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট আইএসের বিরুদ্ধে ইরাক ও সিরিয়ায় এক বছরের বেশি সময় ধরে বিমান হামলা চালিয়ে আসছে। সম্প্রতি তারা লিবিয়ার আইএস নেতাকে হত্যার দাবি করে। 
ইরাকের রাজধানী বাগদাদ থেকে মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন এক ভিডিও কলের মাধ্যমে আবু সালেহসহ অন্য আইএস নেতাদের নিহত হওয়ার তথ্য জানান।
আবু সালেহের নাম যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের সন্ত্রাসবিরোধী কালো তালিকায় ছিল। ওই তালিকা অনুসারে, তাঁর জন্ম ১৯৭৩ সালে ইরাকে।
মার্কিন সেনাবাহিনীর ওই মুখপাত্রের ভাষ্য, আইএসের অর্থনৈতিক নেটওয়ার্কের অন্যতম সবচেয়ে জ্যেষ্ঠ ও অভিজ্ঞ সদস্য ছিলেন আবু সালেহ। নিহত আবু মারিয়াম ছিলেন আইএসের চাঁদাবাজির দায়িত্বে থাকা জ্যেষ্ঠ প্রধান। মানুষ, অস্ত্র ও তথ্য স্থানান্তরের সমন্বয় করতেন তিউনিস।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা