,

একটি ‘গাছের চারার’ জন্য মানুষ হত্যা

news-image

নিউজ ডেস্ক : ময়মনসিংহের ত্রিশালে চারা গাছের মাথা ভাঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ধানীখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক চাঁন মিয়াকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই জন।

বৃহস্পতিবার বিকালে ত্রিশালের ধানীখোলা ইউনিয়নের মধ্যভাটিপাড়া ডামের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতদেরকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ডামের মোড় এলাকায় পল্লী বিদ্যুতের লাইনের সংযোগ দিতে লাইনম্যান খুঁটিতে উঠেন। এ সময় একটি চারা গাছের মাথা ভেঙ্গে যায়।

এ জের ধরে স্থানীয় আত্তস আলীর ছেলে ফজল মিয়া চাঁন মিয়ার ভাতিজা মতিউর রহমান পারভেজকে মারধর করে। এরপর উভয়ের মধ্যে সমঝোতা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

পরে বিকাল সাড়ে ৪ টার দিকে আত্তস আলীর ছেলে ফজল মিয়া তাদের পক্ষের ২০/২৫জন লোকসহ লাঠি ও বাঁশ নিয়ে ধানীখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক চান মিয়ার বাড়িতে হামলা করে।

এ সময় হামলাকারীরা এনামুল হক চাঁন মিয়াকে বাঁশ দিয়ে বেধরক পেটায়। এক পর্যায়ে তারা মাথায় আঘাত করলে চাঁন মিয়া গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ত্রিশাল থানার উপ-পরিদর্শক হাফিজ জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ফজল মিয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা হবে বলে জানান তিনি।

এ ঘটনায় ধানীখোলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ ও নিহতের ভাতিজা মতিউর রহমান পারভেজও গুরুতর আহত হয়েছেন। তাদেরকেও ময়মনসিংহ কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাপসপাতালে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে