বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুসলিমদের ঘৃণা করি না : ব্রিটিশ সৈন্য

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইংল্যান্ডের বন্দর নগরী পোর্টস্মাউথের বাসিন্দা মি. হার্বাট ব্রিটিশ সেনাদলের সদস্য হয়ে যখন ইরাকের বন্দর নগরী বসরায় মোতায়েন ছিলেন তখন রাস্তার পাশে পেতে রাখা এক বোমায় গুরুতরভাবে আহত হন। এবং তার একটি পা কেটে ফেলতে হয়। সুস্থ হওয়ার পর বিভিন্ন ইসলাম-বিরোধী সংগঠন দলে টানার জন্য তাকে নানাভবে প্রলুব্ধ করার চেষ্টা করে। কিন্তু তা কোন ফল হয়নি।

নিজের ফেসবুক পাতায় লেখা ঐ পোস্টে ক্রিস হার্বাট লিখেছেন, যদিও তার আহত হওয়ার জন্য দায়ী একজন মুসলমান, তবুও এজন্য সব মুসলিমকে এ জন্য তিনি দোষ দেন না। কারণ? তিনি লিখছেন, আমার সাথে ব্রিটিশ বাহিনী উর্দি পরা একজন মুসলিম সহযোদ্ধাও সেদিন বোমা বিস্ফোরণে তার একটি হাত হারিয়েছেন, যে হেলিকপ্টারে করে আমাকে হাসপাতালে নেয়া হয়েছিল তার মেডিকেল কর্মকর্তা ছিলেন একজন মুসলিম, হাসপাতালে অপরেশন করে যে আমার জীবন রক্ষা করেছেন সে একজন মুসলমান ডাক্তার। দেশে ফেরার পর আমাকে স্বাভাবিক হতে সাহায্য করেছিলেন যারা তাদের মধ্যে একজন নার্স ছিলেন মুসলমান।

আমি জানি কাকে আমার ঘৃণা করা উচিত, আর কাকে নয়, তিনি লিখছেন, দায়েস (জঙ্গী সংগঠন ইসলামিক স্টেট) কিংবা তালেবানের কর্মকান্ডের জন্য সব মুসলমানদের দায়ী করার অর্থ হলো (বর্ণবাদী সংগঠন) কেকেকেদর জন্য সব খ্রিস্টানদের দায়ী করা। তাই আপনার দৃষ্টিভঙ্গী আমার ওপর চাপিয়ে দেবেন না।

এই পোস্টে একই সাথে মি. হার্বাট বর্ণনা করেন, কিছু কিছু শ্বেতাঙ্গের কাছ থেকে কিভাবে তিনি নিজেও নানা ধরনের গালাগালির শিকার হয়েছেন।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে