,

কঠোর হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা পদ্ধতি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : খুব শিগগিরই কঠোর হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা পদ্ধতি। বিশেষ কিছু দেশে যেসব নাগরিক এর আগে একাধিকবার গেছেন তাদের ভিসা না দেয়া এবং ফ্রি ভিসাতে যুক্তরাষ্ট্র ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভে সদস্যরা ভোট দিয়েছেন।

বিগত পাঁচ বছরে সিরিয়া, ইরান, ইরাক এবং সুদান ভ্রমণ করেছেন যারা তারা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবেন।এছাড়া ওই সমস্ত দেশের নাগরিকেরাও এই তালিকাভুক্ত হবেন। এমনকি ইউরোপ থেকে ফ্রি ভিসাতে অনেক দ্বৈত নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণ করাটাও এই নতুন আইনে কঠিন হয়ে যাবে। 

গত মঙ্গলবার নিম্নকক্ষে এই প্রস্তাবের পক্ষে সংখ্যাগরিষ্ঠ ভোট পড়ে।

এ ব্যাপারে ইরানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক হাদি ঘায়েমি বলেন, ‘এতে করে শুধু যে অসংখ্য শিক্ষানবিশ, দাতব্য সংস্থার কর্মী, ব্যবসায়ীসহ ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের আরো অন্যান্য সংস্থার যুক্তরাষ্ট্রে প্রবেশে সমস্যা হবে। শুধু তাই নয়, এটা করে যুক্তরাষ্ট্র এই স্থানগুলো এবং মানুষদের প্রতি তার নেতিবাচক দৃষ্টিভঙ্গিই প্রকাশ করলো।’

ঘায়েমি বলেন, ‘আমি চাই দেশের ভেতরে কে আসা যাওয়া করছে সে ব্যাপারে যুক্তরাষ্ট্র খুব সজাগ থাকবে। কিন্তু অল্প কিছু সংখ্যক মানুষের অসৎ কর্মের জন্য গোটা একটা সম্প্রদায়কে লক্ষ্য করে নিষেধাজ্ঞা দেয়াটা অনুচিৎ।’ 

কিন্তু গত ১৩ নভেম্বরের প্যারিস হামালার কথা স্মরণ করে যুক্তরাষ্ট্র সংসদের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভে নতুন ভিসা আইনের সপক্ষে প্রয়োজনের বেশি ভোট দেন সদস্যরা। এছাড়া ডিসেম্বরের ২ তারিখে ক্যালিফোর্নিয়ায় সন্ত্রাসী হামলা এবং রিপাবলিকান প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের মুসলমান বিদ্বেষী বক্তব্যকেও ভোটাররা গণ্য করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে