বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইএস জঙ্গিদের ইসরাইল চিকিৎসা সেবা দিচ্ছে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ২০১৪ সালের ফেব্রুয়ারিতে ইসরাইলি বাহিনী পরিচালিত হাসপাতালে চিকিৎসারত সিরিয়ায় ডেথ স্কোয়াড জঙ্গির সঙ্গে করমর্দন করছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু২০১৪ সালের ফেব্রুয়ারিতে ইসরাইলি বাহিনী পরিচালিত হাসপাতালে চিকিৎসারত সিরিয়ায় ডেথ স্কোয়াড জঙ্গির সঙ্গে করমর্দন করছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু
সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) আহত জঙ্গিদের চিকিৎসাসেবা দিচ্ছে ইসরাইল। সিরিয়া সীমান্তবর্তী গোলান হাইটে ইসরাইল পরিচালিত হাসপাতালে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। শুধু তাই নয়, জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধক্ষেত্র থেকে আহত যোদ্ধাদের তুলে নিয়ে আসছে ইসরাইলি সৈন্যরা।

সম্প্রতি এমন একটি ভিডিও ফুটেজ হস্তগত হয়েছে ব্রিটিশ প্রভাবশালী দৈনিক ডেইলি মেইলের। তবে ইসরাইল দাবি করেছে, তারা সিরিয়ার বিদ্রোহীদের এ সেবা দিচ্ছে।
বুধবার ডেইলি মেইল জানায়, রাতের আঁধারে ইসরাইলি সেনারা নিয়মিত গোপন অভিযান চালায় সিরিয়ায়। সেখান থেকে আহত যোদ্ধাদের নিয়ে ফেরত আসে গোলান হাইটের হাসপাতালে। তবে এই যোদ্ধা ইসরাইলি সৈন্য নয়, এরা ইসলামী জঙ্গি। এ ব্যাপারে ইসরাইলের পক্ষ থেকে বলা হয়েছে, সিরিয়ায় ইরানের মিত্র সরকার বাশার আল আসাদের বিরুদ্ধে লড়াইরত সুন্নি বিদ্রোহীদের চিকিৎসাসেবা দিচ্ছে তারা। কিন্তু সমালোচকদের মতে, আইএস জঙ্গিদের সেবা দিচ্ছে ইসরাইল। ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ আইএসকে সৃষ্টি করেছে বলে শক্তিশালী প্রমাণ রয়েছে। মোসাদ আইএস জঙ্গিদের প্রশিক্ষণও দিয়ে থাকে।
ইসরাইলের বক্তব্য সত্য ধরে নিলেও বিশেষজ্ঞদের প্রশ্ন হচ্ছে, সুন্নি বিদ্রোহীরা আসাদবিরোধী হলেও ইহুদি রাষ্ট্র ইসরাইলের প্রতি সরাসরি শত্রুতা পোষণ করে। ডেইলি মেইলকে এ কথা জানিয়েছে, খোদ ওই হাসপাতালের চিকিৎসকরা। তাহলে, জীবনের ঝুঁকি নিয়ে ইসরাইল সৈন্যরা কেন যুদ্ধক্ষেত্রে যোদ্ধাদের উদ্ধারে গোপন অভিযান চালাবে? প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সাল থেকে এ পর্যন্ত দুই হাজার ইসলামী যোদ্ধার প্রাণ বাঁচিয়েছে ইসরাইলি সৈন্যরা। এতে ব্যয় হয়েছে কমপক্ষে ৫ কোটি শেকেল (১ কোটি ৪০ লাখ ডলার)। এছাড়া ২০১৪ সালের ফেব্র“য়ারিতে ওই হাসপাতাল সফর করে আÍঘাতী স্কোয়াডের এক জঙ্গি নেতার সঙ্গে করমর্দন করেছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এ নিয়ে ইসরাইলের জঙ্গি সংশ্লিষ্টতার সন্দেহ দৃঢ় হয়।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা