সৌদিতে আরও ২০ বাংলাদেশি নারীকে আটক রেখে নির্যাতন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদিতে একের পর এক নির্যাতনের শিকার হচ্ছে নারী শ্রমিকরা যাদের বেশিরভাগই বাংলাদেশি।এসব ঘটনা নতুন না হলেও সরকারিভাবে নারী শ্রমিক পাঠাচ্ছে অনেক দেশ। বিশেষ করে গৃহকর্মীরা দৈনিক ও যৌন নির্যাতনের শিকার হন বেশি। 

এতোকিছুর পরও সম্প্রতি নারী শ্রমিক নিতে বাংলাদেশ সরকারের সঙ্গে নতুন করে চুক্তি করেছে সৌদি আরব। এ চুক্তির কথা উল্লেখ করে সৌদি শ্রমমন্ত্রী আদেল ফাকিহ রিয়াদে একটি সেমিনারে বলেছিলেন, নারী শ্রমিক নেয়ার পর সৌদি আরব বাংলাদেশ থেকে দক্ষ পুরুষ শ্রমিকও নিবে। যদিও এখনও কোনো উদ্যোগ চোখে পড়েনি।

সবকিছু মিলিয়ে ২০১৫ সালে বেশ কিছু নারী শ্রমিক সৌদি আরব গেছে। তাদের মধ্যে অনেকেই নির্যাতনের শিকার হয়েছেন বা হচ্ছেন। কয়েকদিন আগে রুমা আক্তার  নামে এক তরুণীকে নির্যাতনের কথা তুলে ধরা নিউজ সংস্থা বাংলামেইল। সেই খবর প্রকাশের তোলপাড় শুরু হয়। এক পর্যায়ে রুমা আক্তারকে ফিরিয়ে নেয় এজেন্সি, যে এজেন্সির মাধ্যমে  রুমা আক্তার সৌদিতে যান।

শুধু রুমা আক্তার নয়, অনেক নারী কর্মীই সৌদিতে নির্যাতনের শিকার হচ্ছেন। সম্প্রতি একটি সূত্রে জানা গেছে, রিয়াদে একটি কোম্পানির কক্ষে বাংলাদেশি ২০ থেকে ২৫ জন নারী শ্রমিক আটকা রয়েছেন যারা সবাই এ বছরের মধ্যে সাউদিতে গেছেন। তাদের মধ্যে অনেককে বিভিন্ন বাসাবাড়িতে কাজ দেয়া হয়। এরা নির্যাতনের শিকার হয়েছেন। 

সেই নির্যাতনের বর্ণনা দিয়েছেন বাংলামেইলের সৌদি প্রতিনিধির কাছে। বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন অনেকে, মানসিকভাবে তারা এখন অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছেন। এখন নির্যাতনের ভয়ে তারা আর কোথাও কাজ নিতে রাজি হচ্ছেন না। বলছেন, ‘আর কাজ করবো না, বিদেশ করবো না। সরকারের কাছে একটাই মিনতি। আমাদের যেন দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়। বিদেশের নাম আর মুখে আনবেন না তারা।’

এ জাতীয় আরও খবর

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় নির্ধারণ ১ লাখ ৫৪ হাজার টাকা

ইরানকে চাপে রাখতে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক কৌশল যুক্তরাষ্ট্রের