,

বন্যার্তদের পাশে যৌনকর্মীরা : ১ লাখ রুপি দান

news-image

 ভারতের চেন্নাইয়ের বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের জন্য এক লাখ রুপি অনুদান দিয়েছে যৌনকর্মীরা।
মহারাষ্ট্রের আহমেদনগর জেলার এসব যৌনকর্মীরা তাদের মাত্র একদিনের সঞ্চয় ও খাবার থেকে এ অনুদান সংগ্রহ করে।
সোমবার আহমেদনগরে এক অনুষ্ঠানে জেলা সংগ্রহকারী অনিল কাবাদির কাছে তারা একটি চেক হস্তান্তর করেন।
পশ্চিম মহারাষ্ট্রের এ জেলায় প্রায় ৩ হাজার যৌনকর্মী রয়েছে। এদের মধ্যে প্রায় ২ হাজার কর্মী ত্রাণ তহবিলে অবদান রাখেন।
চেন্নাইয়ে শতাব্দির সবচেয়ে ভারি বৃষ্টিপাতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রায় মাসব্যাপি বৃষ্টিতে প্রায় ২শ’র মতো মানুষ নিহত হয়। শহরের অধিকাংশ জায়গা ৫ফুট পানিতে ডুবে গিয়ে হাজার হাজার মানুষ গৃহহারা হয়ে পড়ে।
বিপুল সংখ্যক বন্যাদুর্গত মানুষকে ত্রাণ সহায়তা দেয়ার জন্য সরকারের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এগিয়ে আসে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে