বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তুর্কি সেনাদের ইরাক ছাড়তে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

news-image

ইরাকের মাটি থেকে তুরস্কের সৈন্যদের প্রত্যাহার করতে রোববার ৪৮ ঘণ্টা সময়সীমা বেঁধে দিয়েছে ইরাক। ইরাকের দাবি তুরস্কের সেনারা অবৈধভাবে  দেশটিতে প্রবেশ করেছে।
তাই বেঁধে দেয়া সময়সীমার মধ্যে সৈন্য প্রত্যাহার না করলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আশ্রয়সহ সব বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ঘোষণা দিয়েছে দেশটি।
বাগদাদ তার সার্বভৌমত্ব রক্ষার জন্য সংগ্রাম করে যাচ্ছে। অন্যদিকে আইএস সন্ত্রাসীদের সঙ্গে যুদ্ধ করার জন্য বৈদেশিক সহযোগিতা গ্রহণ করছে।
ইরাক বলছে, তাদের কোন অনুমতি ছাড়াই ট্যাংক ও কামান নিয়ে তুরস্কের সৈন্যরা ইরাকে প্রবেশ করেছে।
তুর্কি প্রধানমন্ত্রী আহমেদ দাবুতোগলু তার ইরাকি প্রতিপক্ষ হাইদার আল আবাদিকে এক চিঠিতে জানান, বাগদাদের উদ্বেগজনক পরিস্থিতির সুরাহা না হওয়া পর্যন্ত সৈন্য মোতায়েন বন্ধ করা হবে না। যদিও  তাদের ইতোমধ্যে পাঠানো সেনাদের ভবিষ্যত অস্পষ্ট রয়ে গেছে।
আবাদির কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, তুরস্ক ৪৮ঘণ্টার মধ্যে তাদের সেনা প্রত্যাহার না করলে ইরাকের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আশ্রয়সহ সব বিকল্প পথ অবলম্বন করার অধিকার রয়েছে। ইরাক সরকারের কোন অনুমতি ছাড়াই তুর্কি সেনারা প্রবেশ করেছে বলে তিনি উল্লেখ করেন।
ইরাক বেশ কিছুদিন থেকেই দেশটির মাটি থেকে তুর্কি সৈন্যদের প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। তাদের দাবি এসব সৈন্যরা ইরাকের কোন অনুমতি বা সমন্বয় ছাড়াই দেশটিতে প্রবেশ করে আঞ্চলিক নিরাপত্তা বিপন্ন করছে।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে