,

ভেনেজুয়েলায় জয়ী বিরোধী মধ্য-ডানপন্থী জোট

news-image

ভেনেজুয়েলার সাধারণ নির্বাচনে জয় পেয়েছে বিরোধী মধ্য-ডানপন্থী জোট। এর মাধ্যমে দেশটিতে ১৬ বছর ধরে চলা বামপন্থীদের শাসনের অবসান ঘটতে যাচ্ছে। খবর বিবিসি ও আলজাজিরার। দেশটির জাতীয় নির্বাচন কাউন্সিলের প্রধান তিবিসে লুসেনা আজ সোমবার সকালে বলেছেন, বিরোধী জোট ৯৯টি আসনে জয়লাভ করেছে। অপরদিকে ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টি লাভ করেছে ৪৬টি আসন। দেশটির ১৬৭ আসনবিশিষ্ট জাতীয় সংসদের ২২টি আসনের ফল এখনো ঘোষিত হয়নি। ইতোমধ্যে নিজেদের পরাজয় মেনে নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ৫৩ বছর বয়সী এই নেতা বলেছেন, তার দল এই ফলাফল মেনে নিয়েছে। মধ্যপন্থী ও রক্ষণশীল জোটের পক্ষ থেকে বলা হয়েছে, তারা অন্তত ১১২টি আসনে জয়লাভ করবে।
 

জোটের এক নেতা হেনরিক ক্যাপরাইলস বলেন, ‘আমাদের প্রত্যাশিত ফলাফলই হয়েছে। ভেনেজুয়েলার জয় হয়েছে। এটা অপরিবর্তনীয়।’ তেলসমৃদ্ধ দেশটিতে ‘অর্থনৈতিক যুদ্ধ’ চলছে বলে উল্লেখ করেছিল বিরোধীরা। একইসঙ্গে মাদুরো সরকারের বিরুদ্ধে বিরোধীদের নির্যাতনের অভিযোগও ছিল। চলতি বছরের শুরুতে বিরোধী নেতা লিওপোলদো লোপেজকে ১৩ বছরের জেল দেওয়া হয়। সহিংসতায় প্ররোচনার অভিযোগে তাকে এ দণ্ড দেয় আদালত।

১৯৯৯ সালে দেশটির প্রয়াত প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ দায়িত্ব নেওয়ার পর থেকে সমাজবাদী দলটি ভেনেজুয়েলার ক্ষমতায় ছিল।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ