,

চরমপন্থার বিরুদ্ধে যুদ্ধ, যুক্তরাষ্ট্র বনাম ইসলামের যুদ্ধ নয়: ওবামা

news-image

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গত সপ্তাহে হামলায় ১৪ জন নিহত হওয়ার ঘটনাকে সন্ত্রাসবাদ অভিহিত করে দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ওই হামলাকারীরা যে সংগঠনের সমর্থক বলে দাবি করেছেন সেই ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীকে ধ্বংস করে দেওয়া হবে। তবে এই সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধকে যুক্তরাষ্ট্র ও ইসলাম ধর্মের মধ্যকার লড়াই হিসেবে দেখাটা উচিৎ হবে না বলেও মন্তব্য করেন ওবামা।
 
এছাড়া কট্টরপন্থার বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের মুসলমানদের অংশ নেওয়ারও আহ্বান জানান তিনি। 
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি কর্মকর্তাদের এক ক্রিসমাস পার্টিতে চালানো ওই হামলাটির প্রতিক্রিয়ায় ওভাল অফিসে বসে বিরল এই ভাষণটি দেন প্রেসিডেন্ট ওবামা। গত বুধবার বন্দুকধারী এক বিবাহিত দম্পতি ক্যালিফোর্নিয়ায় হামলাটি চালিয়ে ১৪ জনকে হত্যা করে। সৈয়দ রিজওয়ান ফারুক ও তাশফিন মালিক নামের ওই দম্পতি পরে পুলিশের হাতে নিহত হয়।
 
পরে জানা যায়, তাশফিন মালিক তার ফেসবুক পাতায় দেওয়া পোস্টে তথাকথিত ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের কাছে আনুগত্য স্বীকার করার কথা লিখেছিল। প্রেসিডেন্ট ওবামা অবশ্য তার ভাষণে বলেন, হামলাটি সংগঠিত করবার পেছনে কোনও বিদেশি শক্তি বা গোষ্ঠীর হাত রয়েছে এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ