বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় ৯৭৫ পিস ইয়াবাসহ ২ পুলিশ সদস্য গ্রেপ্তার

news-image

বগুড়ায় ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়ার গাবতলী উপজেলার উনচুরকী গ্রামের আব্দুর রাজ্জাক সাজুর ছেলে এনামুল হক (২৬) এবং সোনাতলা উপজেলার পশ্চিম তেকানী গ্রামের মোখলেছার রহমানের ছেলে মেহেদী হাসান (২৬)। এরা দুই জনেই চট্টগ্রাম রেলওয়ে পুলিশে কর্মরত। র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা রোববার দুপুরে তাদেরকে গ্রেপ্তার করে।

জানা গেছে, র‌্যাব সদস্যরা রবিবার দুপুর দেড়টার দিকে গাবতলী পুরান বাজার এলাকা থেকে ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে আটক করে। পরে রাতে তাদেরকে গাবতলী মডেল থানায় হস্তান্তর করা হয়। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের পরিচয় প্রকাশ করেছে। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত দুই পুলিশ কনস্টেবল জানিয়েছে, ছুটিতে বাড়িতে আসার সময় তারা বিক্রির জন্য চট্টগ্রাম থেকে ইয়াবা ট্যাবলেটগুলো সঙ্গে করে নিয়ে আসে।

এঘটনায় র‌্যাবের সিনিয়র ওয়ারেন্ট অফিসার ওয়াদুদ মিয়া বাদী হয়ে গাবতলী মডেল থানায় গ্রেপ্তারকৃত দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। গাবতলী মডেল থানার ওসি সাহিদ মাহমুদ খান ইয়াবাসহ দুই পুলিশ সদস্য গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা