বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্রোহী প্রার্থী নিয়ে চিন্তায় মগ্ন বিএনপি

news-image

আসন্ন পৌর নির্বাচন প্রক্রিয়ার শেষ মুহূর্তে বিদ্রোহী প্রার্থী নিয়ে বিএনপিতে জটিলতা দেখা দিয়েছে। সারা দেশে অর্ধশতাধিক বিদ্রোহী প্রার্থীর নাম নির্বাচন সংশ্লিষ্ট বিএনপি নেতাদের হাতে রয়েছে। তারা এ ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় নির্দেশনাও দিচ্ছেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি জাহাঙ্গীর কামালকে মাদারীপুর জেলার শিবচর পৌরসভায় মেয়রপ্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া নিয়ে জটিলতা দেখা দিয়েছে। স্থানীয় বিএনপি যে প্রার্থীর নাম সুপারিশ করেছিল তাকে মনোনয়ন দেয়া হয়নি। ফলে সেখানকার তৃণমূলে ক্ষোভ দেখা দিয়েছে।

কুমিল্লার দাউদকান্দি পৌরসভা নির্বাচনে মেয়রপদে প্রার্থী মনোনয়ন নিয়ে জটিলতা দেখা দিয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের মতামতরে বাইরে যুবদল নেতা কে এম আই খলিলকে মনোনয়ন দেয়া হয়েছে। ফলে সেখানকার নেতাকর্মীরা দুভাগে বিভক্ত। কিন্তু বিএনপির হাইকমান্ড এসব ব্যাপারে সতর্ক রয়েছে বলে জানা গেছে। দেশের অন্যান্য পৌরসভা থেকে এ ধরনের অভিযোগ পাওয়া গেছে।

বিএনপির একাধিক নেতা জানিয়েছেন, বিভিন্ন পৌরসভায় তারা বিদ্রোহীদের বোঝানোর চেষ্টা করবেন। এরপর সতর্ক করে চিঠি দেবেন। এতেও কাজ না হলে দল থেকে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে। গতকাল (রোববার) চূড়ান্ত প্রার্থী বাছাইপ্রক্রিয়া শেষে বিদ্রোহীদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করার কথা জানিয়েছেন বিএনপির শীষস্থানীয় নেতারা। এ ছাড়া তৃণমূলের সুপারিশের ভিত্তিতে পৌর নির্বাচনে প্রার্থী বাছাই হয়নি বলে যে অভিযোগ ওঠা ভিত্তিহীন বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট বিএনপি নেতারা।

বিএনপির নির্বাচন সংশ্লিষ্ট এক নেতা জানান, মৌখিকভাবে পাওয়া বিদ্রোহী প্রার্থীদের একটি খসড়া তালিকা তাদের কাছে রয়েছে। তাতে এখন পর্যন্ত অর্ধশতাধিক ব্যক্তির নাম রয়েছে। এ সমস্যা সমাধানে দল ধীরগতিতে কাজ করছে।
বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সাালাম আজাদ বলেন, তৃণমূলের সুপারিশের ভিত্তিতে আমরা কেন্দ্র থেকেই এককভাবে প্রার্থী চূড়ান্ত করেছি। এরপরেও কেউ দলের নির্দেশ অমান্য করলে সাংগঠনিকভাবেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা