বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বয়স্কদের সঙ্গে প্রেমে আগ্রহী সেলেনা

news-image

বয়স্কদের সঙ্গে প্রেমে আগ্রহী সেলেনাচার বছর জাস্টিন বিবারের সঙ্গে প্রেমের সাম্পানে ভেসেছেন সেলেনা গোমেজ। সেই সম্পর্কে ভাটা পড়েছে অনেক দিন হলো। পুরনো প্রেমিক নিজের দুই বছরের ছোট হলেও মার্কিন এই গায়িকা জানান, বুড়োদের সঙ্গেই সময় কাটাতে ভালো লাগে তার! বয়স্কদের প্রতিই বেশি আকৃষ্ট হন বলে স্বীকার করেছেন তিনি। এ কারণে পরিণত মানুষের সঙ্গে প্রেমের অভিজ্ঞতা নিতে মুখিয়ে আছেন সেলেনা। কিন্তু সমস্যা একটাই। ২৩ বছর বয়সী এই তারকাকে দেখলে এখনো কিশোরী মনে হয়! এ কারণে বয়স্ক মানুষের সঙ্গে প্রেম করার পরিকল্পনায় সুবিধা করে উঠতে পারছেন না বলে তার দাবি। আর অন্যরাও ভুল করে ভেবে বসে, কম বয়সী ছেলেদের দিকেই সেলেনার মনোযোগ থাকে বেশি। তিনি বলেছেন, ‘আমাকে দেখলে মনে হয় ষোড়শী। এটা খুব হতাশার ব্যাপার। কারণ আমি পরিণতদের সঙ্গে প্রেম করতে চাই।’ চলতি বছরের শুরুতে সংগীত প্রযোজক জেডের সঙ্গে সেলেনার প্রেমের গুঞ্জন শোনা গেছে। তবে সেটাকে এড়িয়ে তিনি জানান, কাছাকাছি বয়সের তারকাদের মধ্যে জাইন ম্যালিকের সঙ্গে প্রেম করতে প্রস্তুত। এ নিয়ে সেলেনার ভাষ্য, ‘যদি কারও সঙ্গে বাইরে সময় একান্তে কাটানোর প্রসঙ্গ আসে, তাহলে আমাকে তার সঙ্গে দেখা যেতেও পারে!’

 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে