বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডুমুরিয়ায় চোরাকারবারীদের ধরতে গিয়ে গুলি, নিহত ১

news-image

খুলনার ডুমুরিয়ায় কাভার্ড ভ্যান নিয়ে পালানোর সময় চোরাকারবারীদের লক্ষ্য করে ছোড়া গুলিতে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় এসএসপিসহ  আহত হয়েছেন ১২ জন। মঙ্গলবার সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে।
 
প্রতক্ষ্যদর্শীরা জানান, চোরাইমালসহ দুইটি কাভার্ড ভ্যান নিয়ে পালানোর সময় চোরাকারবারীদের ধাওয়া করে এপিবিএনের সদস্যরা। ওই সময় পুলিশকে বহনকারী মাইক্রোবাসটি চোরাকারবারীদের ভ্যানের সামনে গিয়ে গতিরোধের চেষ্টা করে। কাভার্ড ভ্যানটি মাইক্রোবাসটিকে ধাক্কা দিয়ে উল্টে ফেলে দেয়। এ সময় আমর্ড পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান।
 
সংশ্লিষ্ট সূত্র জানায়, সাতক্ষীরা থেকে বেনের পোতা নামক স্থানে কাভার্ড ভ্যানে করে ভারতীয় চোরাইমাল নিয়ে যাওয়ার গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই আমর্ড পুলিশ অবস্থান নেয়। সকাল ৭টার দিকে ডুমুরিয়ার চাকুন্দিয়ায় জব্বার মালির বাড়ির সামনে এলে এপিবিএনের সদস্যরা মাইক্রোবাস নিয়ে তাদের আটকানোর চেষ্টা করে। ওই সময় কাভার্ড ভ্যানটি মাইক্রোবাসটিকে ধাক্কা দিয়ে উল্টে ফেলে দেয়। এতে এএসপি এহতেশামুল হকসহ ১২ জন আহত হন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাভার্ড ভ্যান দুইটি আটক করা হয়েছে। মাইক্রোবাসটি উদ্ধারের চেষ্টা চলছে। এসপি ও এএসপিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে