,

ভোট পেছানোর বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত সোমবার

news-image

আইনি বাধ্যবাধকতার কারণে পৌরসভায় ভোট ৩০ ডিসেম্বর থেকে পেছাতে রাজি না হলেও কয়েকটি রাজনৈতিক দলের দাবির প্রেক্ষাপটে সোমবার এই বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।  আজ রবিবার আওয়ামী লীগ, বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর বিকালে সাংবাদিকদের এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। প্রধান নির্বাচন কমিশনার বলেন, আইনের প্রতি শ্রদ্ধা রেখেই ডিসেম্বরের মধ্যে ২৩৬ পৌরসভায় ৩০ ডিসেম্বর ভোট করা হচ্ছে। তিনি আরো বলেন, যথেষ্ট সময় রেখেছি, যথেষ্ট সময় দেওয়া হয়েছে। ৩০ ডিসেম্বর ভোট করার লাস্ট চান্স। প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর ভোটের দিন রেখে তফসিল ঘোষণার পরে বিএনপি ভোট পেছানোর দাবি তোলে। এ ছাড়াও তফসিল পুনর্বিন্যাসের দাবি জানায় ক্ষমতাসীন জোটের অন্যতম শরিক জাতীয় পার্টি ও ওয়ার্কার্স পার্টিও। এর পরিপ্রেক্ষিতে আজ রবিবার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে সিইসির সঙ্গে আলোচনা করে। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে