বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে ২২ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

news-image

টেকনাফে ২২ হাজার পিস ইয়াবাসহ আটক ৩ টেকনাফে ২২ হাজার পিস ইয়াবাসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ রোববার ভোরে পৌরসভার খায়ুকখালী পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন- টেকনাফ পৌরসভার খায়ুকখালী পাড়া এলাকার মৃত লোকমান হাকিমের ছেলে শওকত আলম প্রকাশ টেকনো শওকত (৪৫) ও একই এলাকার দিল মোহাম্মদের ছেলে মোঃ ইউনুছ(৩৫) এবং আমির হোসেনের ছেলে জাকের হোসেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান খোন্দকার জানান, আজ রোববার ভোরে থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ফোর্স টেকনাফ পৌরসভার খায়ুকখালী পাড়া এলাকায় অভিযান চালিয়ে ২২ হাজার পিস ইয়াবাসহ তিন ব্যক্তিকে আটক করা হয়। উদ্ধারকৃত এসব ইয়াবার আনুমানিক মূল্য ৬৬ লাখ টাকা। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হবে বলেও জানান ওসি। 

 

এ জাতীয় আরও খবর

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী