,

ক্যামব্রিয়ান ছাত্রীর লাশ উদ্ধার

news-image

হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ
 

ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার ছাত্রী সামিয়াতুস সাদেকা ইমার (১৮) কে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। ইব্রাহিম খলিল ও সুরাইয়া আক্তারের মেয়ে সামিয়াতুস সাদেকা ইমা ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের বারিধারার মূল শাখায় বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্রী। নিহতের পরিবারের দাবি, সামিয়াকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়া হচ্ছে। তাই সামিয়ার গলা থেকে টিস্যুর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ।hang
 
লাশের সুরতহাল শেষে ঢামেকের সহকারী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ শুক্রবার দুপুরে বলেন, ‘মৃতদেহের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আঘাতটি আসলে ফাঁসের কিনা তা নিশ্চিত হতে গলার টিস্যু (কোষ) সংগ্রহ করা হয়েছে। ওই প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’ মৃত ইমার মামা এ এস এম শাহজালাল বলেন, 'ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধারের সময় তার হাতে একটি চিরকুট পাওয়া যায়। তাতে লেখা ছিল, ‘মোবাইল চুরির অপবাদ আমি সইতে পারিনি। শিমু, আমি তোকে ফাঁসাতে চাইনি। মোবাইল চুরির বিষয়ে সত্যিই আমি কিছু জানি না।'
 
তিনি বলেন, ‘সে আত্মহত্যা করেনি। তাকে মোবাইল চুরির অভিযোগে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। ক্যামব্রিয়ান কলেজের হোস্টেলে মোবাইল ব্যবহার নিষিদ্ধ। তারপরও হোস্টেলে মোবাইল এসেছে কীভাবে? তার বিরুদ্ধে মোবাইল চুরির অপবাদই বা কেন দেয়া হল? কলেজ কর্তৃপক্ষই বা কী করল?’ রাজধানীর গুলশানে ৫৮/১/এ নর্দায় বৃহস্পতিবার রাতে ক্যামব্রিয়ান কলেজের ১২ নম্বর আবাসিক হোস্টেলের ষষ্ঠ তলার ২ নম্বর ইউনিটে এ ঘটনা ঘটে। সেখানের একটি কক্ষের সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় সামিয়ার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তার লাশ সিলিংয়ের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পুলিশ।
 
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি। লাশের ময়নাতদন্ত শেষে শুক্রবার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ