,

সাকা-মুজাহিদের প্রাণভিক্ষা সরকারের ‘প্লাস পয়েন্ট’

news-image

মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মুজাহিদের ফাঁসির আগে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়েছিলেন কিনা ফাঁসি কার্যকর হওয়ার পরেও দেশে এ নিয়ে চলছে তর্ক-বিতর্ক।


সরকার বলছে দ-িতরা প্রাণভিক্ষা চেয়েছিলেন কিন্তু দ-প্রাপ্তদের পরিবাররা বলছেন, তারা প্রাণভিক্ষা চাননি। দুজনের মৃত্যুর পরেও প্রাণভিক্ষার বিষয়টা কেন এতো গুরুত্ব পেয়েছে। এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েল আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ড. তারেক শামসুর রহমান বলেন, এই নিয়ে বিতর্ক শুরু হয়েছে। পত্রপত্রিকায় আমরা দুটো ভিন্ন মত দেখতে পারছি। পরিবারের কথা তারা (সাকা-মুজাহিদ) প্রাণভিক্ষা চাননি, আবার সরকার বলছে- তারা প্রাণভিক্ষা চেয়েছিলেন। সেই ক্ষেত্রে আমাদের সংবিধানের ৪৮ ও ৪৯ এ যেসব কথা বলা আছে, সেই কথাগুলো এখন ভিন্নভাবে ব্যাখ্যা করা হচ্ছে।


প্রাণভিক্ষার বিষয়টা এত গুরুত্বপূর্ণ কেনÑ সেই বিষয়ে সংবিধানে যা বলা আছে, যিনি অপরাধ করেছেন এবং উচ্চ আদালত কর্তৃক তিনি শাস্তি প্রাপ্ত হোন। তিনি যদি ক্ষমা প্রার্থনা চান সেটার জন্য নির্দিষ্ট ফরম আছে, সেই ফরমে অপরাধীকে অপরাধ স্বীকার করে ক্ষমা চাইতে হবে। এটাই হচ্ছে মূল কথা। সেক্ষেত্রে তাদেরকেও (সাকা-মুজাহিদ) অপরাধ স্বীকার করেই আবেদন করতে হবে। নির্দিষ্টভাবে তাদেরকে বলতে হবে তারা অপরাধ করেছেন এবং সেই অপরাধের দায়ে প্রাণদ- দেয়া হয়েছে। সেই জন্য তারা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন এটা নির্দিষ্ট ফরম বা লিখিতভাবে করতে পারেন। আসলে তারা দুজন প্রাণভিক্ষা চেয়েছেন কিনা সেটা এখন পর্যন্ত স্পষ্ট নয়।


সাকা-মুজাহিদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়েছেন, সরকার তা প্রমাণের চেষ্টা করছে, এটা কেন করা হচ্ছে? বিবিসি বাংলার এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই ক্ষেত্রে তারা যদি অপরাধ করে থাকেন তা স্বীকার করতে হবে। তারা অপরাধ করেছেন এবং অপরাধের জন্য শাস্তি হয়েছে। এ কথা যদি তারা স্বীকার করেন তাহলে সরকার সেটাকে ‘প্লাস পয়েন্ট’ হিসেবে দেখতে পারেন। ইতোমধ্যে এ দুটা রায় নিয়ে বিদেশে কথাবার্তা হচ্ছে। আসলে তারা যদি প্রাণভিক্ষা চেয়ে থাকেন সেটা সরকারের কাছে ‘প্লাস পয়েন্ট’। এর আগে জামায়াতের নেতা কাদের মোল্লা ও কামরুজ্জামান প্রাণভিক্ষা চাননি। ফলে এখন যদি নতুন করে জামায়াতের নেতা মুজাহিদ প্রাণভিক্ষা চান, সেটা সরকারের কাছে ‘প্লাস পয়েন্ট’ হতে পারে বলে তারা মনে করছেন। সেজন্যই প্রাণভিক্ষার বিতর্কটা তৈরি হয়েছে বলে আমার ধারণা।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ