বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অসুস্থ সাবেক প্রতিমন্ত্রী বাবর, আনা হলো ঢামেকে

news-image

গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দী ১০ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদ-াদেশপ্রাপ্ত বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। গাজীপুর থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগে আনা হয়েছে।


কাশিমপুর কারাগার ১-এর জেল সুপার সুব্রত বালা  বলেন, ‘কারাগারে আকস্মিক অসুস্থতা বোধ করেন। পরে আমরা তাঁকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দেই।’ এরপর সকাল ১০টার দিকে লুৎফুজ্জামান বাবরকে হাসপাতালের বহির্বিভাগে আনা হয়। তবে তাঁকে এখনো কোনো ওয়ার্ডে ভর্তি করা হয়নি। এর আগে গত ১৬ নভেম্বর গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হয় বাবরের। আদালতের নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয় বলে কারা কর্তৃপক্ষ জানায়।


ওই সময় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক আবদুস সালাম সরকার জানিয়েছিলেন, গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার, পার্ট-১ থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার পর গাজীপুরের সিভিল সার্জনের নেতৃত্বে গঠিত চার সদস্যের একটি মেডিকেল টিম বাবরের স্বাস্থ্য পরীক্ষা করেন।
ওই সময় চিকিৎসকরা আরো জানিয়েছিলেন, স্বাস্থ্য পরীক্ষাকালে জানা গেছে, লুৎফুজ্জামান বাবর মারাত্মক শ্বাসকষ্ট ও মেরুদ-ে ব্যথা, পেটের পীড়া, মানসিক চাপসহ বিভিন্ন রোগে ভুগছেন।

এ জাতীয় আরও খবর

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম