বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালিয়ান নাগরিককে হত্যাচেষ্টায় ইইউর নিন্দা

news-image

দিনাজপুরে ইতালিয়ান চিকিৎসক ও ধর্মযাজক পিয়েরো পারোলারিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল এক বিবৃতিতে ঢাকায় নিযুক্ত ইইউ ডেলিগেশন প্রধান রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন এর তীব্র নিন্দা জানান। সেখানে ইইউ দূত হামলাকারী ও উসকানিদাতাদের বিচারের আওতায় আনার পর্যাপ্ত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। গুরুতর আহত ইতালীয় ধর্মযাজকের দ্রুত এবং পুরোপুরি আরোগ্য কামনা করে রাষ্ট্রদূত মায়াদুন বলেন, গত দুই মাসের কম সময়ের মধ্যে বিদেশী নাগরিকদের টার্গেট করে তিনটি নৃশংস হামলার ঘটনা ঘটেছে।

দিনাজপুরের ঘটনা কোন ইউরোপীয় নাগরিকের ওপর দ্বিতীয় হামলার ঘটনা। এমন সহিংস ঘটনার পুনরাবৃত্তি সবার জন্যই উদ্বেগের বিষয়। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে দিনাজপুরে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় ডা. পিয়েরোকে গুলি করে দুর্বৃত্তরা। তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, পিয়েরো আশঙ্কামুক্ত।

দুর্বৃত্তদের গুলিতে আহত ডা. পিয়েরো এ দেশে তিন দশক ধরে অসহায়-দরিদ্র মানুষকে চিকিৎসা দিয়ে আসছেন। সুইহারি ক্যাথলিক মিশন পরিচালিত ভিনসেন্ট হাসপাতালে তিনি কর্মরত। দিনাজপুর শহরেই থাকেন তিনি। গত ২৮শে সেপ্টেম্বর ঢাকার কূটনৈতিক জোন গুলশানে ইতালির নাগরিক চেসারে তাভেলাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনার ৫ দিনের মাথায় (গত ৩রা অক্টোবর) রংপুরের দুর্বৃত্তদের গুলিতে নিহত হন জাপানি নাগরিক হোশি কুনিও। আইএস ওই বিদেশী দুটি হত্যার দায় স্বীকার করেছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা